গাইবান্ধায় পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, প্রাথমিক ধারণা আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধা পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাক থেকে হাবিবুর রহমান (৩৩) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে

2026-08-27T14:53:51+06:00
2026-08-27T14:53:51+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গাইবান্ধায় পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, প্রাথমিক ধারণা আত্মহত্যা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
গাইবান্ধা পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাক থেকে হাবিবুর রহমান (৩৩) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে শহরের পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম।

নিহত হাবিবুর রহমান নীলফামারী সদর উপজেলার সরদারপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে। তিনি সম্প্রতি ঢাকা থেকে বদলি হয়ে গত ১২ আগস্ট গাইবান্ধা পুলিশ সুপারের বাংলো গার্ডে যোগদান করেন। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ব্যারাকের ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখে সহকর্মীদের সন্দেহ হয়। গার্ড কমান্ডার সোহেল মিয়া কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অন্য সদস্যদের নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে হাবিবুর রহমানকে গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেনের উপস্থিতিতে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম জানান, ঘটনার আগে হাবিবুর রহমান মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। কথোপকথনের একপর্যায়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরপর তিনি ওয়াশরুমে গিয়ে ভিডিও কল চালু রেখেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, পারিবারিক সমস্যার কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, এদিন বিকেল সাড়ে ৩টার দিকে বা তার কিছু আগে হাবিবুর রহমান ওয়াশরুমে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মোরেলগঞ্জে বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন
কুমিল্লায় পৃথক অভিযানে মাদক ও ডাকাতি মামলাসহ ৭ জন গ্রেপ্তার
ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
নেপালে মৃত্যু বেড়ে ২৭০, হতাহতের তালিকায় নেই বাংলাদেশি কেউ

সর্বাধিক পঠিত 

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গরমে ডাবের বাজারে আগুন, দাম ২২০ টাকা
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
রংপুরে ৪ খুন: প্রশ্নের মুখে পুলিশের বয়ান, তদন্তভার ডিবিতে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]