বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪

2026-08-27T11:51:31+06:00
2026-08-27T11:51:31+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বাগেরহাটে যৌথ অভিযানে ইয়াবা-গাঁজা-মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:৫১ এএম 
বাগেরহাটে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। পৃথক এসব অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

পুলিশ জানায়, বাগেরহাট সদর থানার পৌরসভাধীন নাগেরবাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে বিশেষ অভিযান বুধবার সকাল থেকে পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে এলাকার বিভিন্ন গমনাগমনের পথ বল্করেড করে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেহ তল্লাশি এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বসতঘরে তল্লাশি চালানো হয়।

এ সময় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা, যার ওজন ২০০ গ্রাম, ৪ লিটার চোলাই মদ এবং অপরাধকাজে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিল্পব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজার পতিতালয় এলাকার পলি (৪৫)।

এদিকে জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বাগেরহাট সদর থানাধীন খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন পুকুরপাড় থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা জাল নোটগুলোর প্রতিটির মূল্য ১ হাজার টাকা। 

জাল টাকা সংক্রান্ত মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পরোজপুরের নাজিরপুর থানার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) এবং একই এলাকার মো. শিবলু ফকির (২৪)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মোট ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।


দেশ বার্তা/ জেএ



সর্বশেষ সংবাদ 

নেপালে বন্যায় আটাকা পড়েছেন অপু বিশ্বাস
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের আশিক চৌধুরী
২৭ বছর পর বিচারের সম্মুখীন ‘মাস্টারমাইন্ড’ খালিদ
রাবিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

সর্বাধিক পঠিত 

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]