মোরেলগঞ্জে বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

ডিজিটাল লেনদেনকে সহজ, নিরাপদ ও আরও বিস্তৃত করতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ‘বাংলা কিউআর-এ ক্যাশলেস বাংলাদেশ গড়ি’ শীর্ষক ক্যাম্পেইন

2026-08-27T16:34:27+06:00
2026-08-27T16:34:27+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মোরেলগঞ্জে বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৪:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
ডিজিটাল লেনদেনকে সহজ, নিরাপদ ও আরও বিস্তৃত করতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ‘বাংলা কিউআর-এ ক্যাশলেস বাংলাদেশ গড়ি’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলা কিউআর ও ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— ‘এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর—লেনদেন হচ্ছে ক্যাশলেস বাংলাদেশ।’

ক্যাম্পেইনে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নগদের পরিবর্তে বাংলা কিউআর ব্যবহার করে ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করা হয়।

অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, কর্মসংস্থান ব্যাংক পিএলসি, এসবিএসি ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকরা জানান, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীরা সহজেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল সেবা ব্যবহার করে লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও গতি বৃদ্ধি পাবে।

তারা আরও জানান, ‘এক দেশ, এক কিউআর’ ধারণাকে বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ক্যাশলেস লেনদেনের সুবিধা পৌঁছে দিতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাম্পেইনের আয়োজন করে অগ্রণী ব্যাংক পিএলসি, মোরেলগঞ্জ শাখা, বাগেরহাট।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

আমি এখন জামিন চাই না: ট্রাইব্যুনালকে দীপু মনি
মব-সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ পরশসহ তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
মোরেলগঞ্জে বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন

সর্বাধিক পঠিত 

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গরমে ডাবের বাজারে আগুন, দাম ২২০ টাকা
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]