৬ মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: ড. মঈন খান

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, তারেক রহমানের

2026-08-27T14:40:27+06:00
2026-08-27T14:40:27+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
৬ মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে: ড. মঈন খান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:৪০ পিএম 
সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার সঠিক পথে এগোচ্ছে এবং নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, সরকার গঠনের পর ছয় মাস দীর্ঘ সময় নয়। তবে এ সময়ের মধ্যেই নির্বাচনী অঙ্গীকারগুলো একে একে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তিনি দাবি করেন, বিগত সরকার ১৭ বছরে যা করতে পারেনি, বর্তমান সরকার ছয় মাসেই তার চেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করেছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের সহায়তা, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা এবং মন্দিরে অনুদান প্রদানের মতো উদ্যোগ ইসলামের মানবিক আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মন্ত্রী আরও বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিভিন্ন ধর্মাবলম্বীর সঙ্গে সম্প্রীতি, পারস্পরিক অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জাতীয় জীবনে অনুসরণ করা প্রয়োজন। বর্তমান বিশ্বে হিংসা, সংঘাত ও নৈতিক অবক্ষয় থেকে উত্তরণের জন্য মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন।

এ সময় আরও বক্তব্য দেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসানা খন্দকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতারা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে ড. মঈন খান তাঁর বাবা, সাবেক খাদ্যমন্ত্রী মরহুম মোমেন খানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

৪ মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৩ হাজার
বিয়ে হলে ভর্তি নেবে না হলি ক্রস কলেজ
সালমান শাহ হত্যা মামলায় ডনের ৫ দিনের রিমান্ড
১৮ মাসে মধ্যে আমিনবাজারের ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণ

সর্বাধিক পঠিত 

এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারে যৌথ উদ্যোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]