বিয়ে হলে ভর্তি নেবে না হলি ক্রস কলেজ

দেশবার্তা প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস

বিবাহিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন না করার নির্দেশনা দিয়েছে রাজধানীর হলি ক্রস কলেজ। এমনকি কলেজে অধ্যয়নরত অবস্থায়

2026-08-27T15:23:29+06:00
2026-08-27T15:23:29+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
বিয়ে হলে ভর্তি নেবে না হলি ক্রস কলেজ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:২৩ পিএম 
সংগৃহীত ছবি
বিবাহিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন না করার নির্দেশনা দিয়েছে রাজধানীর হলি ক্রস কলেজ। এমনকি কলেজে অধ্যয়নরত অবস্থায় কোনও শিক্ষার্থীর বিয়ে হলে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে হলি ক্রস কলেজ এসব শর্তের কথা জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নাই। সেশন চলাকালীন সময়ে কারও বিয়ে হলে তাকে টি.সি. দেওয়া হবে।” এছাড়া নিয়মিত ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ। এসব বিষয়ে কারও আপত্তি থাকলে আবেদন না করার কথাও বলা হয়েছে। 

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে নিজস্ব প্রক্রিয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করবে হলি ক্রস কলেজ। এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও লিখিত সিলেকশন টেস্টের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। 

বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ ৫ পাওয়ার শর্ত দেওয়া হয়েছে। একই সঙ্গে এসএসসিতে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের জন্য জিপিএ ৪ থেকে ৫ এবং মানবিক বিভাগে জিপিএ ৩ থেকে ৫ পাওয়ার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। 

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেও আলাদা শর্ত রয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে। আর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তির জন্য আবেদন করতে পারবে। 

আগামী ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আবেদন শেষে ভর্তিচ্ছুদের সিলেকশন টেস্টে অংশ নিতে হবে।  মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট ১০ সেপ্টেম্বর এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর। 

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

মোরেলগঞ্জে বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন
কুমিল্লায় পৃথক অভিযানে মাদক ও ডাকাতি মামলাসহ ৭ জন গ্রেপ্তার
ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
নেপালে মৃত্যু বেড়ে ২৭০, হতাহতের তালিকায় নেই বাংলাদেশি কেউ

সর্বাধিক পঠিত 

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গরমে ডাবের বাজারে আগুন, দাম ২২০ টাকা
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
রংপুরে ৪ খুন: প্রশ্নের মুখে পুলিশের বয়ান, তদন্তভার ডিবিতে
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]