রাণীনগরে ছয় বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর রাণীনগরে ছয় বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির

2026-08-27T14:24:03+06:00
2026-08-27T14:24:03+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
রাণীনগরে ছয় বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
দুই কিশোর গ্রেপ্তার
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:২৪ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁর রাণীনগরে ছয় বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেছেন। নির্যাতনের শিকার শিশুটি গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) বিকেলে শিশুটি বাড়ির বাইরে খেলছিল। এ সময় প্রতিবেশী দুই কিশোর তাকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে একটি বাড়িতে নিয়ে যায়। অভিযোগ অনুযায়ী, সেখানে তারা শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে।

এদিকে শিশুটিকে খুঁজতে গিয়ে তার মা বিষয়টি টের পান। পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুধবার রাতেই তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, ঘটনার পর শিশুটির মা দুই কিশোরকে আসামি করে থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বুধবার রাতেই অভিযান চালিয়ে ১৫ ও ১৬ বছর বয়সী ওই দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং সে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই কিশোর অভিযোগের বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছে বলে জানান ওসি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

৪ মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৩ হাজার
বিয়ে হলে ভর্তি নেবে না হলি ক্রস কলেজ
সালমান শাহ হত্যা মামলায় ডনের ৫ দিনের রিমান্ড
১৮ মাসে মধ্যে আমিনবাজারের ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণ

সর্বাধিক পঠিত 

এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারে যৌথ উদ্যোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]