বাঘাইছড়িতে পাহাড়ি ছড়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি

সারাদেশ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একটি পাহাড়ি ছড়ার পানিতে ডুবে নিশিতা ত্রিপুরা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট)

2026-08-27T14:13:58+06:00
2026-08-27T14:13:58+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বাঘাইছড়িতে পাহাড়ি ছড়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:১৩ পিএম 
সংগৃহীত ছবি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একটি পাহাড়ি ছড়ার পানিতে ডুবে নিশিতা ত্রিপুরা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার রূপকারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গোলাছড়ি তিন কিলো এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিশিতার মা ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে শিশুটি একাই গোসল করতে বাড়ির পাশের পাহাড়ি ঝিরিতে চলে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা ঝিরির পানিতে নিশিতাকে অচেতন অবস্থায় ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা মনীষী চাকমা বলেন, “আমরা ছুটে গিয়ে দেখি মেয়েটি পানিতে ভাসছে। সঙ্গে সঙ্গে তাকে তুলে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। কিন্তু তখনই সে মারা গেছে। মা ঘুমিয়ে ছিলেন, কেউ বুঝতেই পারেনি কখন সে পানিতে নেমেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।”

শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন।

এ ঘটনায় স্থানীয়রা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পাহাড়ি এলাকায় ছোট শিশুদের কখনো একা ঝিরি, ছড়া বা জলাশয়ের আশপাশে যেতে দেওয়া উচিত নয়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

৪ মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৩ হাজার
বিয়ে হলে ভর্তি নেবে না হলি ক্রস কলেজ
সালমান শাহ হত্যা মামলায় ডনের ৫ দিনের রিমান্ড
১৮ মাসে মধ্যে আমিনবাজারের ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণ

সর্বাধিক পঠিত 

এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারে যৌথ উদ্যোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]