১৮ মাসে মধ্যে আমিনবাজারের ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

আগামী ১৮ মাসের মধ্যে আমিনবাজারের ল্যান্ডফিলের বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।চীনা কোম্পানির উৎপাদিত এ বিদ্যুৎ ২৫

2026-08-27T15:03:56+06:00
2026-08-27T15:03:56+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
১৮ মাসে মধ্যে আমিনবাজারের ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:০৩ পিএম 
আগামী ১৮ মাসের মধ্যে আমিনবাজারের ল্যান্ডফিলের বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে। 
চীনা কোম্পানির উৎপাদিত এ বিদ্যুৎ ২৫ টাকা প্রতি ইউনিট দরে  কিনবে সরকার। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানান। 

তিনি বলেন, আগামী দেড় বছরের মধ্যে চীন জাতীয় গ্রিডে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ দেবে। অর্থাৎ ময়লা-আবর্জনা থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হবে।

তিনি বলেন, এই প্রকল্পের আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্পটির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চুক্তি হয়েছে। চূড়ান্ত অর্থায়ন চুক্তি হবে বিনিয়োগকারী ব্যাংক, কোম্পানি ও বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের মধ্যে।

তিনি বলেন, খরচটা একটু বেশি হবে, কিন্তু আমাদের লাভটা অন্য জায়গায় আছে। আমরা তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনবো প্রতি ইউনিট ২৫ টাকা দরে। এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি। কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে, সেখান থেকে জৈব সার হচ্ছে। তারা ল্যান্ডফিল ব্যবহার করবে, এটার জন্য  তারা সিটি করপোরেশনকে মাসিক একটা ভাড়া দেবে এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দুমাত্র কোনও ইনভেস্ট করতে হচ্ছে না। ময়লা আবর্জনা আমাদের একটা বড় বোঝা

মীর শাহে আলম জানান, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল এবং মোংলা বন্দর উন্নয়নেও চীনের আগ্রহ রয়েছে। মোংলা বন্দর উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পাওয়ার চায়না নামে একটা কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা বললাম যে, পাওয়ার চায়না কোম্পানিকে আপনারা একটু অনুরোধ করেন— যাতে দ্রুত তারা আমাদের দক্ষিণ সিটি করপোরেশনের ল্যান্ডফিল্ডে যে ওয়েস্ট আছে, এই ওয়েস্ট থেকে বিদ্যুৎ উৎপাদন করে আমাদের জাতীয় গ্রিডে দিতে পারে। এখানেও আমাদের প্রত্যেক দিন ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ থেকে উৎপাদন করা সম্ভব।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

মোরেলগঞ্জে বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন
কুমিল্লায় পৃথক অভিযানে মাদক ও ডাকাতি মামলাসহ ৭ জন গ্রেপ্তার
ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
নেপালে মৃত্যু বেড়ে ২৭০, হতাহতের তালিকায় নেই বাংলাদেশি কেউ

সর্বাধিক পঠিত 

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গরমে ডাবের বাজারে আগুন, দাম ২২০ টাকা
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
রংপুরে ৪ খুন: প্রশ্নের মুখে পুলিশের বয়ান, তদন্তভার ডিবিতে
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]