বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ দেখা গেছে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে ৩টি সাপ দেখা দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা কর্মকর্তারা জানান, সকালে অফিসে প্রবেশ করে করিডরে প্রথমে দুটি এবং পরে আরও একটি সাপ দেখা যায়। এই ঘটনায় কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।
এদিকে, সচিবালয়ের ভবনের ১৯ তলায় সাপ কোথা থেকে এলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ধারণা ভেতরের কোনো স্টোরেজে আরও সাপ আছে। এতে আতঙ্কিত বোধ করছেন তারা।
অন্যদিকে সু-উচ্চ এই ভবনের করিডরের সাপের উপস্থিতিতে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের ধারণা নিশ্চয়ই ভবনের ওপরের কোনো স্টোরেজে সাপ বাসা বেঁধে ডিম পেড়েছিল। সেই ডিম থেকে বাচ্চা ফুটে এরা বেরিয়েছে। ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীদের বিষয়টি দেখতে বলা হয়েছে।
দেশবার্তা/এমআর