সিলেট সীমান্তে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

সিলেট অফিস

সারাদেশ

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ছয় বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (২৬ আগস্ট)

2026-08-27T17:59:46+06:00
2026-08-27T17:59:46+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সিলেট সীমান্তে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
সিলেট অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ছয় বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- ঢাকার কদমতলী থানার মো. জাকির হোসেনের ছেলে মো. সাকিব (২৩), সুনামগঞ্জের ছাতক থানার সিরাজ আলীর ছেলে আলিম উদ্দিন (২৯), নারায়ণগঞ্জের মো. আলাউদ্দিনের ছেলে এমদাদুল হক (৪৩), রাজশাহীর গোদাগাড়ী থানার মো. মফিজ উদ্দিনের ছেলে মো. তফিজুল ইসলাম (৪৭), চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মো. রফিকুল ইসলামের ছেলে মো. মামলত হোসেন (৩৪) এবং রাজশাহীর গোদাগাড়ী থানার মনিরুল ইসলামের ছেলে মো. রিহাম (১৯)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত আসা ছয় বাংলাদেশি বিভিন্ন সময়ে সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ ও জামালপুর জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। কারাগারে সাজাভোগের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দেশে ফেরত পাঠায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এর মধ্যে মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক কারাগারে তিনজন এবং ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে তিনজন কারাভোগ করেন। বুধবার (২৬ আগস্ট) বিকেলে তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে বিজিবি, বিএসএফ ও উভয় দেশের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) মো. বজলুর রশিদ বলেন, ‘বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ছয় বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরে তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়।’

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
দিনাজপুরে সওজের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ফের কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা মোসলেম উদ্দিন চৌধুরীর

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
গরমে ডাবের বাজারে আগুন, দাম ২২০ টাকা
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]