সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সোনারগাঁয়ে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে সদ্য যোগদানকারী সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭

2026-08-27T19:20:05+06:00
2026-08-27T19:20:05+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:২০ পিএম 
সংগৃহীত ছবি
সোনারগাঁয়ে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে সদ্য যোগদানকারী সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় সোনারগাঁ থানা ভবনের তৃতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, কিশোর অপরাধ রোধ, চুরি-ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময়ে নবাগত ওসি আব্দুল বারিক জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। নির্দিষ্ট তথ্য পেলে যাচাই সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সোনারগাঁয়ে শান্তিময় পরিবেশ বজায় রাখা পুলিশের মূল লক্ষ্য। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকার মাদক ও অপরাধসংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন এবং তা নিরসনে পুলিশের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

প্রতিনিধি/আরএইচ



সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
দিনাজপুরে সওজের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ফের কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা মোসলেম উদ্দিন চৌধুরীর

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গরমে ডাবের বাজারে আগুন, দাম ২২০ টাকা
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]