দিনাজপুরে সওজের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আয়োজনে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে দিনাজপুর

2026-08-27T18:46:54+06:00
2026-08-27T18:46:54+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে সওজের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আয়োজনে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে দিনাজপুর সড়ক সার্কেলের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সওজ রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমান উল্লাহ।

অনুষ্ঠানে বিদায়ী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম খান বিদায়ী বক্তব্য দেন। নবাগত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাফিজুর রহমান দায়িত্ব গ্রহণের অনুভূতি ব্যক্ত করেন।

দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মো. আসিফ, পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার এবং নীলফামারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ।

স্বাগত বক্তব্য দেন দিনাজপুর সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মাসুদ মাহমুদ ছোটন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী মো. শাহনুর রশীদ।

এ সময় আরও বক্তব্য দেন উপবিভাগীয় প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মোমিনুর রহমান, মো. মোতাহার আলী, অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মো. আফজাল হোসেন, ঠাকুরগাঁও সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, ঠিকাদার মো. জনি, রাবেয়া খাতুন এবং জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি, বিদায়ী ও নবাগত তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান, ফুলেল শুভেচ্ছা এবং উপহার তুলে দেওয়া হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
দিনাজপুরে সওজের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ফের কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা মোসলেম উদ্দিন চৌধুরীর

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
গরমে ডাবের বাজারে আগুন, দাম ২২০ টাকা
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]