সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

সিলেট অফিস

সারাদেশ

সিলেট নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন

2026-08-27T18:03:08+06:00
2026-08-27T18:03:08+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
ভারতীয় মদ, চোরাই পণ্য জব্দ
সিলেট অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:০৩ পিএম 
সংগৃহীত ছবি
সিলেট নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৬ আগস্ট নগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য ও বিদেশী মদ উদ্ধারের পাশাপাশি ট্রাফিক আইনের আওতায় ১০১টি যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তারকৃত ২৯ জনের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, চিহ্নিত চোরাচালানকারী এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। অভিযান চলাকালে ডিবি ও থানা পুলিশ যৌথভাবে বিপুল পরিমাণ চোরাচালানকৃত মালামাল জব্দ করতে সক্ষম হয়। যার মধ্যে রয়েছে ২০ লাখ ৩০ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, ৪২০ কেজি ভারতীয় আম, ৫২ কেজি ভারতীয় কিউই ফল এবং ১৮১ বোতল অবৈধ বিদেশী মদ।

এদিকে নগরীর সড়কগুলোতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণে তৎপরতা চালিয়েছে এসএমপির ট্রাফিক বিভাগ। দিনভর অভিযানে ট্রাফিক আইন অমান্য করা, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে মোট ১০১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে আইনভঙ্গকারী ৪৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৫৪টি যানবাহন সরাসরি আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরবাসীকে স্বস্তি প্রদান এবং একটি অপরাধমুক্ত ‘নিরাপদ সিলেট’ গড়ে তুলতে এসএমপির এই অল-আউট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, অবৈধ বিদেশী ফল রাখার অপরাধে আটক ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার রুজু করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
দিনাজপুরে সওজের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ফের কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা মোসলেম উদ্দিন চৌধুরীর

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
গরমে ডাবের বাজারে আগুন, দাম ২২০ টাকা
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]