সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সিলেট অফিস

সারাদেশ

সিলেট বিভাগে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

2026-08-27T18:06:15+06:00
2026-08-27T18:06:15+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
সিলেট অফিস
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:০৬ পিএম 
সংগৃহীত ছবি
সিলেট বিভাগে উদ্বেগজনকভাবে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে রোগের লক্ষণ নিয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০২ জন নতুন রোগী। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই দুই মৃত্যুর ঘটনায় বিভাগে হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ পর্যন্ত মারা যাওয়া ১৪৮ জনের মধ্যে ১৪৬ জনই শিশু এবং বাকি দুইজন প্রাপ্তবয়স্ক। জেলাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জে, সেখানে ৫৮ জন মারা গেছেন। এছাড়া সিলেট জেলায় ৫৭ জন, হবিগঞ্জে ২০ জন এবং মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে আক্রান্তদের প্রায় ৯৫ শতাংশই অসচেতনতা ও সামাজিক কুসংস্কারের কারণে টিকাদানের আওতাবহির্ভূত ছিল। বিশেষ করে সিলেটের সীমান্তবর্তী দুর্গম এলাকা এবং সুনামগঞ্জের হাওরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যাপ্তভাবে পৌঁছাতে না পারায় সেসব অঞ্চলে সংক্রমণ ও মৃত্যুর হার অন্য এলাকাগুলোর তুলনায় অনেকটাই বেশি।

চিকিৎসকদের মতে, হামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বা ‘লগ ফেজ’ ইতোমধ্যে পার হয়ে গেছে। তবে বর্তমানে আক্রান্ত রোগীদের শারীরিক উপসর্গ ও রোগের সাধারণ প্রকৃতিতে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সংক্রমণ রোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জরুরি টিকাদানসহ নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
দিনাজপুরে সওজের বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ফের কাউন্সিলর প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা মোসলেম উদ্দিন চৌধুরীর

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
গরমে ডাবের বাজারে আগুন, দাম ২২০ টাকা
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]