হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের উপসর্গ নিয়ে

2026-08-25T15:40:06+06:00
2026-08-25T19:08:58+06:00
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ২৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
স্বাস্থ্য
হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৩:৪০ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ৭:০৮ পিএম
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৪ শিশুর প্রাণহানি ঘটল। অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩ জনে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৭৭ জন রোগী। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে ৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর অবশিষ্ট ৯৮৬ জন শিশু হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৫৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
জনবল-চিকিৎসক সংকটে ৫০ শয্যার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ঢাকার লোডশেডিং দিয়ে গ্রামে বিদ্যুৎ পুনর্বণ্টন
বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন আবেদন নাকচ

সর্বাধিক পঠিত 

জীবননগরে ফ্রি স্বাস্থ্যসেবা দিল উপশম প্লাস
সিলেটে কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
চাষাঢ়ায় ভবনের পার্কিং ব্যবস্থা পরিদর্শনে এনডিএ চেয়ারম্যান রাজীব
ঢালাও ফাঁসির রায় দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কাড়লেন হাইকোর্ট
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]