স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪০ শিশু। এর মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আর হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৮৭৬ শিশু।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮২৯ শিশুর এবং নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে মোট মারা গেছে ৯২৮ শিশু।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন ঢাকার, একজন সিলেটের এবং একজন খুলনার।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪০ শিশু। এর মধ্যে ৬৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আর হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৮৭৬ শিশু।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১ জনে। আর ১৮ হাজার ২০৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
দেশবার্তা/এমআর