পঞ্চগড়ে সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ে নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুত ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

2026-08-29T18:38:58+06:00
2026-08-29T18:38:58+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
পঞ্চগড়ে সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
পঞ্চগড়ে নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে সার সরবরাহ, বিতরণ, মজুত ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সার কোনো সাধারণ পণ্য নয়, এটি কৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ। সময়মতো প্রয়োজনীয় সার না পেলে কৃষি উৎপাদন ব্যাহত হবে, উৎপাদন ব্যয় বাড়বে এবং এর সরাসরি প্রভাব কৃষকের জীবন-জীবিকা ও দেশের খাদ্যনিরাপত্তার ওপর পড়বে।

তিনি বলেন, জেলার সার সরবরাহ, বাজার পরিস্থিতি, মজুত এবং কৃষকের কাছে সময়মতো সার পৌঁছে দেওয়া নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, সরকার তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সরকারি ব্যবস্থাপনায় বরাদ্দকৃত সার ডিলারদের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডিলারদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফরহাদ হোসেন আজাদ বলেন, কোনো ডিলার যদি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করেন, কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে মজুত করেন, প্রকৃত কৃষকের পরিবর্তে অসাধু ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করেন কিংবা কালোবাজারির মাধ্যমে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, জেলার প্রয়োজন অনুযায়ী সারের বরাদ্দ ও সরবরাহ নিয়মিত পর্যালোচনা করে নিশ্চিত করা হবে। কৃষকের চাহিদা অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ায় সার বিতরণ নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে নির্দেশ দিয়ে বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিটি ডিলারের গুদামে কী পরিমাণ সার মজুত রয়েছে, কত পরিমাণ উত্তোলন ও বিতরণ করা হয়েছে—তার সঠিক হিসাব সংরক্ষণ ও নিয়মিত তদারকি করতে হবে। একই সঙ্গে কোথাও প্রকৃত সরবরাহ ঘাটতি রয়েছে কি না বা কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কি না, তা চিহ্নিত করতে প্রশাসন ও ডিলারদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পঞ্চগড়ে এখন পর্যন্ত সারের সংকট না থাকলেও দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সবাইকে সতর্ক থাকতে হবে। কৃষকের প্রয়োজনীয় সার নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, সংশ্লিষ্ট সবার সম্মিলিত দায়িত্ব।

সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফরহাদ হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু।

এ সময় জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নিবন্ধিত রাসায়নিক সার ডিলাররা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত ইরান
পঞ্চগড়ে সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
নজরদারি ঠেকাতে অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে নতুন সুবিধা
নেপালে আকস্মিক বন্যায় নিহত ৬৩৩, নিখোঁজ প্রায় ৩ হাজার

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, কটাক্ষের মুখে রুক্মিণী
সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]