ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার আকৃতির এক্সট্যাসি ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে নেদারল্যান্ডসের মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্যবিষয়ক

2026-08-29T15:46:50+06:00
2026-08-29T15:46:50+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
ব্যবহার না করার আহ্বান ট্রিমবোস ইনস্টিটিউটের
ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৩:৪৬ পিএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার আকৃতির এক্সট্যাসি ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে নেদারল্যান্ডসের মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান ট্রিমবোস ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির দাবি, এসব ট্যাবলেটে সম্ভাব্য প্রাণঘাতী মাত্রায় পিএমএমএ (PMMA) রাসায়নিক পাওয়া গেছে।

উটরেখটভিত্তিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগস্ট মাসে পরীক্ষাকেন্দ্রে জমা দেওয়া কয়েকটি ট্যাবলেট বিশ্লেষণ করে তাতে পিএমএমএ-এর ‘অত্যন্ত বেশি’ মাত্রা শনাক্ত করা হয়েছে। এ কারণে ব্যবহারকারীদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো পরিস্থিতিতেই এই ট্যাবলেট ব্যবহার করবেন না। 

প্রতিষ্ঠানটির মতে, এটি গ্রহণ করলে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে প্রাণঘাতী পরিস্থিতি তৈরি হতে পারে।

ট্যাবলেটগুলোর এক পাশে ট্রাম্পের মাথার ছবি এবং অন্য পাশে ‘Trump’ ও ‘NL’ লেখা রয়েছে। পিএমএমএ হলো এমডিএমএ-এর মতো একটি উত্তেজক রাসায়নিক। এমডিএমএ সাধারণত এক্সট্যাসির প্রধান সক্রিয় উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

ট্রিমবোস ইনস্টিটিউট জানিয়েছে, এসব ট্যাবলেট গ্রহণের কয়েক ঘণ্টা পর বমি বমি ভাব, হৃদস্পন্দন বেড়ে যাওয়া এবং খিঁচুনিসহ গুরুতর শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

প্রতিষ্ঠানটির মুখপাত্র অ্যানিক গ্রুথুইস অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, এসব ট্যাবলেট সেবনের কারণে কেউ মারা গেছে বা গুরুতর অসুস্থ হয়েছে- এমন কোনো ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

নেদারল্যান্ডসে এক্সট্যাসি উৎপাদন, বিক্রি ও ব্যবহার বেআইনি। তবে ২০২৪ সালের এক সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, পার্টিতে ব্যবহৃত মাদক হিসেবে দেশটিতে এক্সট্যাসি এখনো জনপ্রিয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে রেকর্ড ৫ লাখ ৫০ হাজার মানুষ অন্তত একবার এই মাদক গ্রহণ করেছিলেন।

ট্রাম্পের চেহারা ব্যবহার করে এক্সট্যাসি ট্যাবলেট তৈরির ঘটনা নতুন নয়। ২০১৭ সালে জার্মান পুলিশ ট্রাম্পের মাথার আকৃতির প্রায় ৫ হাজার কমলা রঙের এক্সট্যাসি ট্যাবলেট জব্দ করেছিল। তবে এবার ট্যাবলেটগুলোতে পিএমএমএ-এর উচ্চমাত্রা শনাক্ত হওয়ায় নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা জারি করেছে। সূত্র: বিবিসি

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গাইবান্ধায় বরেণ্য ছড়াকার সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, থানায় এসে বললেন ‘আমি নিজেই মদ খেয়েছি’
বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, আজ রাতে খুলতে পারে ১৬ জলকপাট
চাঁদা না দেওয়ার হুমকির পর জুটমিল ম্যানেজারের মৃত্যু, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, কটাক্ষের মুখে রুক্মিণী
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]