গাইবান্ধায় বরেণ্য ছড়াকার সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক, বরেণ্য ছড়াকার ও সংগঠক আবু জাফর সাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী

2026-08-29T16:56:10+06:00
2026-08-29T16:56:10+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গাইবান্ধায় বরেণ্য ছড়াকার সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় গাইবান্ধা প্রেসক্লাবের প্রয়াত সাধারণ সম্পাদক, বরেণ্য ছড়াকার ও সংগঠক আবু জাফর সাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

গাইবান্ধা প্রেসক্লাবের উদ্যোগে শনিবার (২৯ আগস্ট) দুপুরে নিজস্ব মিলনায়তনে আবু জাফর সাবুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাভেদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন লেখক ও গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, সংগঠনের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহসভাপতি রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলম, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, পাঠাগার সম্পাদক মাছুম বিল্লাহ, নির্বাহী সদস্য রেজাউল হক মিতা, আরিফুল ইসলাম বাবু, গোলাম রব্বানী মুসা, খায়রুল ইসলাম ও লালচান বিশ্বাস প্রমুখ।

এ ছাড়া সাংস্কৃতিক সংগঠক মানিক বাহার, সুরবানী সংসদের নির্বাহী সদস্য কামরুজ্জামান চান ও সাংবাদিক শাহীন নুরী উপস্থিত ছিলেন।

এ সময় মরহুমের ছেলে ও গাইবান্ধা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু কায়সার শিপলু সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর বাবার জন্য দোয়া কামনা করেন।

বক্তারা আবু জাফর সাবুর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।

শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন কাচারী বাজার মসজিদের মুয়াজ্জেম হাফেজ মাওলানা রাকিব হাসান।

উল্লেখ্য, সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর সাবু ২০২১ সালের ২৯ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি, কারণ কী
হেফাজত আমিরের দোয়া নিতে বাবুনগরে ধর্ম প্রতিমন্ত্রী
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬
গাইবান্ধায় বরেণ্য ছড়াকার সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, কটাক্ষের মুখে রুক্মিণী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]