দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১১৬৭) ত্রিবার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

2026-08-29T16:38:17+06:00
2026-08-29T16:38:17+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:৩৮ পিএম 
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১১৬৭) ত্রিবার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা উৎসাহের সঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। ফরম বিক্রিকে কেন্দ্র করে ইউনিয়ন কার্যালয় এলাকায় প্রার্থী ও সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল বলেন, “দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।”

তিনি আরও বলেন, নির্বাচনী বিধিমালা মেনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সব প্রার্থী ও ভোটারের সহযোগিতায় একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা করেন তিনি।

এ সময় নির্বাচন কমিশনের সদস্য গোলাম নবী দুলাল, বাবু চৌধুরী, মো. সোলায়মান মোল্লা, অ্যাডভোকেট ফিরোজ ইব্রাহিম, শহিদুল ইসলাম, শাকিল আহমেদসহ অন্যান্য নির্বাচন কমিশনার, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতাসহ ইউনিয়নের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৯ ও ৩০ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়নের সুইহারি প্রধান কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ চলবে।

আগামী ১৯ সেপ্টেম্বর দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি, কারণ কী
হেফাজত আমিরের দোয়া নিতে বাবুনগরে ধর্ম প্রতিমন্ত্রী
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬
গাইবান্ধায় বরেণ্য ছড়াকার সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, কটাক্ষের মুখে রুক্মিণী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]