নেপালের বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৬১৬, নিখোঁজ প্রায় ২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

নেপালে আকস্মিক বন্যা বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। দেশটি পুলিশ বিভাগের তথ্যমতে, এখনো

2026-08-29T11:33:32+06:00
2026-08-29T11:33:32+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
নেপালের বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৬১৬, নিখোঁজ প্রায় ২ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:৩৩ এএম 
নেপালে আকস্মিক বন্যা বন্যা ও ভূমিধসের ঘটনায়  মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। দেশটি পুলিশ বিভাগের তথ্যমতে, এখনো প্রায় ২ হাজার জন নিখোঁজ রয়েছেন এবং আহত অবস্থায় ১ হাজার ৫৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।

এর আগে নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছিল, বন্যায় ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৯২৪ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলা থেকে। সেখানে ২৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নাওয়ালপরাসি ইস্টে ১৫৪, গোরখায় ৪৬, ধাদিংয়ে ৪০, নুয়াকোটে ৩৭, তানাহুতে ৩০, নাওয়ালপরাসি ওয়েস্টে ২৭ এবং রাসুয়ায় ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং কাউন্টিতে বন্যায় পাঁচজন নিহত হয়েছেন।

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার পর ৩২০ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া চীনের অংশে প্রায় ৪০০ ভারতীয় আটকা পড়েছেন।

গত বুধবার সকালে নেপালের রাসুয়া ও আশপাশের জেলায় আকস্মিক বন্যা আঘাত হানে। এরপর থেকে নিখোঁজদের মধ্যে ৮৬ জন নিরাপত্তাকর্মী, ৫১৭ জন বিদেশি পর্যটক এবং ১২৭ জন নেপালি পর্যটক রয়েছেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বরগুনায় এক মাসেই ধসে গেল ৯ কোটি টাকায় সংস্কার করা সড়ক
পারমাণবিক বোমা নয়, হরমুজ প্রণালীই ইরানের বড় অস্ত্র
সরাসরি সাক্ষাৎকারেই ‘পিংক’ বাসের চালক পদে চাকরির সুযোগ
ভেনেজুয়েলার প্রায় ৭ হাজার কোটি ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
পারেদেস-মোলিনাদের শাস্তি শিথিল করল ফিফা

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রাণীনগরে ছয় বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]