চেলসির গোলবারে এমি মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক

খেলা

চলমান ট্রান্সফার উন্ডতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব চেলসি।প্রায় সাড়ে ৭ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার

2026-08-29T11:41:03+06:00
2026-08-29T11:41:03+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
চেলসির গোলবারে এমি মার্তিনেজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:৪১ এএম 
চলমান ট্রান্সফার উন্ডতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ দলে ভিড়িয়েছে ইংলিশ ক্লাব চেলসি।  প্রায় সাড়ে ৭ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফার ফিতে ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছেছে লন্ডনের ক্লাবটি।

চেলসিতে যোগ দিতে লন্ডনে মেডিকেল পরীক্ষা দেবেন মার্তিনেজ। এরপরই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা। মূল চুক্তি হবে দুই বছরের, সঙ্গে থাকবে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ।

অ্যাস্টন ভিলার হয়ে গত কয়েক মৌসুমে নিজেকে ইংলিশ ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মার্তিনেজ। বিশেষ করে বড় ম্যাচে পারফরম্যান্স ও পেনাল্টি ঠেকানোর দক্ষতার কারণে আলাদা পরিচিতি পেয়েছেন তিনি। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর।

মার্তিনেজকে দলে নিতে টটেনহ্যাম হটস্পার ও জুভেন্টাসও আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত চেলসির সঙ্গেই সমঝোতায় পৌঁছেছেন তিনি। মার্তিনেজের বিকল্প হিসেবে এরই মধ্যে জাপানের তরুণ গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে নিয়েছে অ্যাস্টন ভিলা। ফলে বিশ্বকাপজয়ী গোলরক্ষকের বিদায় এখন অনেকটাই নিশ্চিত।

এর আগে, ২০২০ সালে আর্সেনাল থেকে ১ কোটি ৭০ লাখ পাউন্ডে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন মার্টিনেজ। ভিলার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা জিতেছেন তিনি। এখন চেলসির হয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এই আর্জেন্টাইন তারকা সেটাই দেখার বিষয়। 

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বরগুনায় এক মাসেই ধসে গেল ৯ কোটি টাকায় সংস্কার করা সড়ক
পারমাণবিক বোমা নয়, হরমুজ প্রণালীই ইরানের বড় অস্ত্র
সরাসরি সাক্ষাৎকারেই ‘পিংক’ বাসের চালক পদে চাকরির সুযোগ
ভেনেজুয়েলার প্রায় ৭ হাজার কোটি ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
পারেদেস-মোলিনাদের শাস্তি শিথিল করল ফিফা

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রাণীনগরে ছয় বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]