অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ৯ উইকেটে জয়ের পর ৮ দশমিক ৩৪ শতাংশ পয়েন্ট বেড়েছিল বাংলাদেশের। তখন ৬৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট হয়েছিল টাইগার। দ্বিতীয় টেস্ট হেরে যাওয়ায় ১১ দশমিক ১১ পয়েন্ট হারায় নাজমুল হোসেন শান্তর দল
ম্যাকাইর গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হারে বাংলাদেশ। এই ম্যাচ হেরে পয়েন্ট হারালেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানেই আছে টাইগাররা।
বর্তমানে ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১টি ড্র’তে ৫৫ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই আছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ৯ উইকেটে জয়ের পর ৮ দশমিক ৩৪ শতাংশ পয়েন্ট বেড়েছিল বাংলাদেশের। তখন ৬৬ দশমিক ৬৭ শতাংশ পয়েন্ট হয়েছিল টাইগার। দ্বিতীয় টেস্ট হেরে যাওয়ায় ১১ দশমিক ১১ পয়েন্ট হারায় নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের প্রথম টেস্ট হারের পর ৭৭ দশমিক ৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষেই ছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট জয়ে ২ দশমিক ২২ পয়েন্ট পেয়েছে অসিরা। ফলে ১০ ম্যাচে ৮ জয়, ২ হারে ৮০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।
৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।
এরপর ৬ ম্যাচে ৪ জয় ও ১টি হার ও ড্রতে ৭২ দশমিক ২২ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড।
১০ ম্যাচে ৫ জয়, ৪ হার ও ১ ড্র’তে ৫৩ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে ভারত। আজ থেকে শুরু হওয়া শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতলে বাংলাদেশকে টপকে চতুর্থ স্থানে উঠবে ভারত।
পয়েন্ট টেবিলে ষষ্ঠ থেকে নবম স্থানে আছে যথাক্রমে- শ্রীলংকা (৫ ম্যাচে ৩৩ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট), ইংল্যান্ড (১৪ ম্যাচে ২৯.৭৬ শতাংশ পয়েন্ট), ওয়েস্ট ইন্ডিজ (১২ ম্যাচে ২০ দশমিক ৮৩ শতাংশ পয়েন্ট) এবং পাকিস্তান (৭ ম্যাচে ১৯ দশমিক শূন্য ৫ শতাংশ পয়েন্ট)।
দেশবার্তা/এমআর