ইংলিশ প্রিমিয়ার লিগে আজ প্রথম দিন মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। ঘরের মাঠে গানারদের প্রতিপক্ষ কভেন্ট্রি সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ইউরোপের শীর্ষ পাঁচটি ঘরোয়া লিগের মধ্যে সবার আগে শুরু হয়ে গেছে স্প্যানিশ লা লিগা। যদিও বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো বড় দল এখনো মাঠে নামেনি। আজ শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগসহ তিনটি লিগ শুরু হচ্ছে। শনিবার পর্দা উঠবে ইতালিয়ান সিরি-এ লিগের।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ প্রথম দিন মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। ঘরের মাঠে গানারদের প্রতিপক্ষ কভেন্ট্রি সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
সম্প্রতি ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতে নেয়ার মধ্য দিয়ে নতুন মৌসুমে শুভসূচনা পেয়েছে আর্সেনাল। সেই ফর্ম এবার লিগেও টেনে আনতে চাইবে মিকেল আরতেতার দল।
প্রিমিয়ার লিগে শনিবার মাঠে নামছে ১০টি দল। ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে হাল সিটির মাঠে, এভারটন ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে, ব্রেন্টফোর্ডের মাঠে টটেনহ্যাম, ইপসউইচের মাঠে সান্ডারল্যান্ড ও নটিংহ্যাম ফরেস্টের মাঠে লিডস ইউনাইটেড খেলবে। রোববার প্রথমবারের মতো মাঠে নামবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মতো পরাশক্তি।
জার্মান বুন্দেসলিগায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আজ রাতে মাঠে নামছে। বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে ঘরের মাঠে স্টুটগার্টের মুখোমুখি হবে বাভারিয়ানরা। শনিবার মোট ছয়টি ম্যাচে মাঠে নামছে ১২টি দল।
মার্সেই ও স্ট্রসবুর্গের ম্যাচ দিয়ে আজ রাতে শুরু হচ্ছে ফ্রেঞ্চ লিগ ওয়ান। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) মাঠে নামছে শনিবার। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ট্রায়েস।
লা লিগায় ১৫ আগস্ট প্রথম দিন সেভিয়া ২-১ গোলে রায়ো ভায়েকানোকে ও অ্যালাভেস ৩-০ গোলে গেতাফেকে হারায়। অন্যতম বড় দল অ্যাটলেটিকো মাদ্রিদ বুধবার প্রথম ম্যাচে ২-০ গোলে হারায় মালাগাকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এখনো মাঠে নামেনি। শনিবার নিজেদের প্রথম ম্যাচে এস্পানিওলের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ, যারা এ মৌসুমে খেলবে হোসে মরিনহোর অধীনে। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা রোববার রাতে চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলবে এলচের বিপক্ষে।
গত মৌসুমে ৩৮ ম্যাচের মধ্যে ৩১টি জয় ও ৬টি ড্রয়ে ৯৪ পয়েন্ট অর্জন করে শিরোপা জিতে নেয় বার্সেলোনা। তারা এ মিশনে মাত্র একটি ম্যাচ হেরেছে। রিয়াল মাদ্রিদ ৮৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়।
ইতালিয়ান সিরি-এ শুরু হচ্ছে শনিবার। প্রথম দিন মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান। গতবার ন্যাপোলিকে ১১ পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে শিরোপা জিতে নেয়া ইন্টার শিরোপা ধরে রাখার মিশনে প্রথম ম্যাচ খেলবে মোনজার বিপক্ষে। এদিন ন্যাপোলি খেলবে জেনোয়ার বিপক্ষে।
দেশবার্তা/এমআর