দুই স্ত্রীর হাতাহাতিতে অজ্ঞান মিশরের কোচ

স্পোর্টস ডেস্ক

খেলা

আবারও আলোচনায় মিশরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান। তবে এবার মাঠের কোনো ঘটনা নয়, পারিবারিক বিবাদকে কেন্দ্র

2026-08-18T12:23:06+06:00
2026-08-18T12:23:06+06:00
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
দুই স্ত্রীর হাতাহাতিতে অজ্ঞান মিশরের কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:২৩ পিএম 
আবারও আলোচনায় মিশরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান। তবে এবার মাঠের কোনো ঘটনা নয়, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে খবরের শিরোনামে এসেছেন তিনি। দেশটির উত্তর উপকূলের একটি হোটেলে তার বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম ও সাবেক স্ত্রী হুবাইদার পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে একপর্যায়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান হোসাম।

মিশরীয় সংবাদমাধ্যম আল-শোরুক ও কায়রো টুয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর উপকূলের মারিনা রিসোর্ট এলাকার একটি হোটেলের ক্যাফেতে ঘটনাটি ঘটে। ওই সময় বর্তমান স্ত্রী ড্যান অ্যাডামকে নিয়ে সেখানে ছিলেন হোসাম। এর আগে তারা দুজন মিসরের জনপ্রিয় শিল্পী মোহামেদ রামাদানের একটি অনুষ্ঠান দেখে হোটেলে ফিরেছিলেন।

হোটেলে ফেরার পর হঠাৎ সেখানে হাজির হন হোসামের সাবেক স্ত্রী হুবাইদার সন্তানরা। তারা হোসামের কাছে গিয়ে তাকে চেয়ার থেকে তুলে তাদের সঙ্গে যেতে বলেন। এ নিয়ে শুরু হয় উত্তেজনা। একপর্যায়ে হোসামের বর্তমান স্ত্রী ড্যান অ্যাডামের সঙ্গে হুবাইদা ও তার মেয়ের কথা-কাটাকাটি শুরু হয়। পরে সেই তর্কাতর্কি রূপ নেয় হাতাহাতিতে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে একাধিক ব্যক্তি জড়িয়ে পড়েন। ফলে হোটেলের ক্যাফেতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

ড্যান অ্যাডামের দাবি, সংঘর্ষের সময় তার দিকে গরম কফি ছুড়ে মারা হয়। এরপর তাকে থাপ্পড় ও ঘুষি মারা হয় এবং চুল ধরে টানাহেঁচড়াও করা হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে দুই পক্ষের মাঝখানে পড়ে যান হোসাম। একপর্যায়ে উত্তেজনা ও বিশৃঙ্খলার মধ্যে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।

ঘটনা দেখে এক ব্যক্তি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর হোসামের সাবেক স্ত্রী হুবাইদা থানায় গিয়ে একটি অভিযোগ করেন। তবে পরে তিনি স্বেচ্ছায় সেই অভিযোগ প্রত্যাহার করে নেন।

এদিকে ঘটনার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হোসামের বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম। তিনি ওই সময়ের ঘটনা বর্ণনা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তার দাবি, সংঘর্ষের সময় তাকে একাধিকভাবে আক্রমণ করা হয়েছিল।

ফুটবলের মাঠে অবশ্য সাম্প্রতিক সময়ে হোসামের অধীনে সাফল্য পেয়েছে মিশর। সবশেষ ফিফা বিশ্বকাপে তার কোচিংয়ে শেষ ষোলোয় উঠেছিল দলটি। তবে আর্জেন্টিনার কাছে বিতর্কিত এক হারে বিদায় নিতে হয় মিশরকে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
বাজারে নতুনভাবে এলো ‘উড্‌ মাষ্টার ল্যাকার’
মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিকের জামিন শুনানি বুধবার
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ
চা-শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
রেলের লোকোমোটিভ যন্ত্রাংশ সংকট, সার্ভিস কন্ট্রাক্টে দরপত্র এড়ানোর উদ্যোগ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
বরুড়ায় মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]