জুলাই ৩৬ স্মরণে ফেনীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

​ফেনী প্রতিনিধি

খেলা

জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত ফেনী সরকারি কলেজ মাঠে শুক্রবার

2026-08-22T11:29:16+06:00
2026-08-22T11:29:16+06:00
রোববার ● ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ২৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
জুলাই ৩৬ স্মরণে ফেনীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
​ফেনী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:২৯ এএম 
সংগৃহীত ছবি
জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত ফেনী সরকারি কলেজ মাঠে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল। 

মানবিক ফেনী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকারের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.এ এস এম সোহরাব আল হোসেইন ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল।

মানবিক ফেনী ফাউন্ডেশনের উপদেষ্টা বেলাল হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তপন চন্দ্র কর, জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন সুমন, সদস্য আল ইমরান, ইসমাইল হোসেন রতন, আবদুল কাইয়ুম সোহাগ, এনামুল হক ভূঞা, রিয়াদুল করিম মৃধা। 

আরো উপস্থিত ছিলেন, ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু, সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, দাগনভূঞা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল ও শওকত আলী জুয়েল পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন ও ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরুষ্কার তুলে দেন ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং  মুক্ত যুব সমাজ গড়তে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তাই  খেলাধুলা চর্চা অব্যাহত রাখতে সবাই এগিয়ে আসা উচিত। জুলাই ৩৬ এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তাই এই চেতনায় দেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 

উল্লেখ, মানবিক ফেনী ফাউন্ডেশন আয়োজিত জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্টের ১৬টি দল অংশ গ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ ও শহীদ আহাদ দল মুখোমুখি হয়।


প্রতিনিধি /জেএ


সর্বশেষ সংবাদ 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা
ঢাবিতে জাতীয় জলবায়ু অলিম্পিয়াড অনুষ্ঠিত
মাগুরায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সর্বাধিক পঠিত 

প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, সিনথিয়াসহ অধরা পুরো চক্র
‘জলপবন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রুনা খান
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]