বাংলাদেশি বংশোদ্ভূতের সঙ্গে বাকবিতণ্ডা, শাস্তি পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক

খেলা

প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বাকবিতণ্ডা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আর্থিক জরিমানার মুখে পড়েছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। মেজর লিগ

2026-08-22T13:38:25+06:00
2026-08-22T13:38:25+06:00
রোববার ● ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ২৩ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
বাংলাদেশি বংশোদ্ভূতের সঙ্গে বাকবিতণ্ডা, শাস্তি পেলেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বাকবিতণ্ডা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আর্থিক জরিমানার মুখে পড়েছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কুইন সুলিভানের সঙ্গে অনভিপ্রেত ঘটনায় জড়িত থাকায় আর্জেন্টাইন তারকাকে এই শাস্তি দেয় লিগ কর্তৃপক্ষ। তবে জরিমানার সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার ফিলাডেলফিয়ার মুখোমুখি হয়ে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি। উত্তেজনায় ঠাসা ম্যাচটির দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কুইন সুলিভানের সঙ্গে বাদানুবাদে জড়ান মেসি। কথা-কাটাকাটির একপর্যায়ে সুলিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করেন তিনি। ঘটনাটি পর্যালোচনা করে পরবর্তীতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

উত্তপ্ত এই ম্যাচের একপর্যায়ে মায়ামির আরেক খেলোয়াড় ইয়ান ফ্রের সঙ্গেও সুলিভানের সংঘর্ষ ঘটে। পেনাল্টি বক্সে ড্রিবল করার সময় ভারসাম্য হারিয়ে পড়ে যান সুলিভান। সে সময় দুজনের মধ্যে জটলা তৈরি হলে সুলিভানের ঘাড় চেপে ধরেন ফ্রে। পরে উঠে দাঁড়িয়ে ফ্রেকে কড়া ট্যাকল করেন সুলিভান। এই শৃঙ্খলাভঙ্গের দায়ে ইয়ান ফ্রেকেও জরিমানা করেছে লিগ কর্তৃপক্ষ।

মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে সাইডলাইনেও। ম্যাচের অতিরিক্ত সময়ে ডাগআউটের কাছে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট এবং কুইন সুলিভানের ভাই কাভান সুলিভান। তবে পরবর্তীতে একটি স্বাধীন রিভিউ প্যানেলের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এমএলএস।

ব্যক্তিগতভাবে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচটি মেসির জন্য ছিল আবেগঘন। বাবার মৃত্যুর পর এটিই ছিল তাঁর প্রথম গোল। এছাড়া দলের প্রথম গোলটিতেও তিনি সরাসরি অবদান রাখেন। তবে মেসির নৈপুণ্যের পরও শেষ পর্যন্ত পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইন্টার মায়ামি; ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

দেশবার্তা/একে


  বিষয়:   ইন্টার মায়ামি  লিওনেল মেসি 


সর্বশেষ সংবাদ 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা
ঢাবিতে জাতীয় জলবায়ু অলিম্পিয়াড অনুষ্ঠিত
মাগুরায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সর্বাধিক পঠিত 

প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, সিনথিয়াসহ অধরা পুরো চক্র
‘জলপবন’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রুনা খান
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]