প্রথমবার ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলা

প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। মূলত ভারত টুর্নামেন্ট থেকে তাদের নাম প্রত্যাহার করে

2026-08-23T11:36:20+06:00
2026-08-23T11:36:20+06:00
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
প্রথমবার ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:৩৬ এএম 
প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। মূলত ভারত টুর্নামেন্ট থেকে তাদের নাম প্রত্যাহার করে নেওয়ায় বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ করার সুযোগ আসে। ফিফার সরাসরি তত্ত্বাবধানে ও অর্থায়নে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

ভারতের ফুটবল ফেডারেশন সেপ্টেম্বর উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়ায় আসিয়ান কাপ থেকে নিজেদের সরিয়ে নেয়। এর পরপরই ফিফা এবং টুর্নামেন্ট আয়োজকরা বাংলাদেশকে খেলার প্রস্তাব দিলে বাফুফের সভাপতি ও কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে তাতে ইতিবাচক সাড়া দেন।

টুর্নামেন্টের গ্রুপিং অনুযায়ী বাংলাদেশ শক্তিশালী ‘এ’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের বাকি তিন প্রতিপক্ষ হলো–আয়োজক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। নভেম্বরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের আগে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে তাকা আসিয়ান দলগুলোর বিপক্ষে এমন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা বাংলাদেশ দলের প্রস্তুতি, দলীয় আত্মবিশ্বাস ও খেলোয়াড়দের পারস্পরিক সমন্বয় বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। 

বাফুফে সূত্রে জানা গেছে, এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দলকে কোনো আর্থিক খরচ বহন করতে হবে না। বিমান ভাড়া থেকে শুরু করে আবাসন–সব খরচই আয়োজকরা দেবে।  এছাড়া টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও সেমিফাইনালিস্টদের জন্য কোটি টাকার আকর্ষণীয় প্রাইজমানির ব্যবস্থাও রয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

‘সস্তা কপি’ কটাক্ষের পর কঙ্গনা-তাপসীর বাকযুদ্ধ
চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড
নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
ফরিদপুরের পদ্মায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত 

রেলের আরএনবির চীফ কমান্ড্যান্টেরে ১৫ চৌকি থেকে ৫৪ লাখ টাকার চাঁদা বানিজ্য
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
প্রধানমন্ত্রীর পিএস-১ হচ্ছেন যুগ্ম সচিব জসিম উদ্দিন
প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]