পারেদেস-মোলিনাদের শাস্তি শিথিল করল ফিফা

স্পোর্টস ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়ারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফিফার দেয়া শাস্তি কিছুটা শিথিল করা হয়েছে। আর্জেন্টাইন

2026-08-29T11:55:45+06:00
2026-08-29T11:55:45+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
পারেদেস-মোলিনাদের শাস্তি শিথিল করল ফিফা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:৫৫ এএম 
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের খেলোয়ারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ফিফার দেয়া শাস্তি কিছুটা শিথিল করা হয়েছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদনের পর নিষেধাজ্ঞা কার্যকরের নিয়মে পরিবর্তন এনেছে ফিফা।

ফাইনাল ম্যাচের সংঘর্সের ঘটনায় আর্জেন্টিনা দলের  লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদাকে যথাক্রমে ১০, ৭ ও ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকেও দেওয়া হয় তিন ম্যাচের নিষেধাজ্ঞা। তবে শাস্তির মেয়াদ দ্রুত শেষ করার সুযোগ চেয়ে ফিফার কাছে আবেদন করেছিল এএফএ।

আবেদনের প্রেক্ষিতে নিষেধাজ্ঞার ম্যাচগুলো যেন ‘এ’ শ্রেণির আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও গণনা করা হয়। ফিফার ডিসিপ্লিনারি কমিটি সেই আবেদন অনুমোদন করেছে।

আগের নিয়মে আন্তর্জাতিক উইন্ডোর সব ম্যাচ নিষেধাজ্ঞা কাটানোর ক্ষেত্রে বিবেচিত হতো না। নতুন সিদ্ধান্তের ফলে প্রতিযোগিতামূলক ম্যাচের পাশাপাশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও শাস্তির মেয়াদ পূরণ করতে পারবেন নিষিদ্ধ খেলোয়াড়েরা। এতে চলতি বছরের শেষ দিক ও ২০২৭ সালের শুরুতে বিভিন্ন আন্তর্জাতিক উইন্ডোতে পারেদেস ও মোলিনাদের নিষেধাজ্ঞা দ্রুত শেষ হওয়ার সুযোগ তৈরি হয়েছে।


এএফএ অবশ্য এখানেই থামছে না। নিষেধাজ্ঞার মাত্রা কমানোর লক্ষ্যে ফিফার আপিল কমিটির কাছে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে তারা। রায়ের পূর্ণাঙ্গ নথি হাতে পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়া শুরু হবে। এএফএর আইনি উপদেষ্টা আন্দ্রেস পাতন এরই মধ্যে নিষেধাজ্ঞাকে মাত্রাতিরিক্ত বলে মন্তব্য করেছেন। ফিফার আপিল প্রক্রিয়ায় সুরাহা না হলে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) দ্বারস্থ হওয়ার পথও খোলা রাখছে আর্জেন্টিনা।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বরগুনায় এক মাসেই ধসে গেল ৯ কোটি টাকায় সংস্কার করা সড়ক
পারমাণবিক বোমা নয়, হরমুজ প্রণালীই ইরানের বড় অস্ত্র
সরাসরি সাক্ষাৎকারেই ‘পিংক’ বাসের চালক পদে চাকরির সুযোগ
ভেনেজুয়েলার প্রায় ৭ হাজার কোটি ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
পারেদেস-মোলিনাদের শাস্তি শিথিল করল ফিফা

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রাণীনগরে ছয় বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]