এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের জয়

স্পোর্টস ডেস্ক

খেলা

এমবাপ্পের হ্যাটট্রিকে লা লিগায় রিয়াল সোসিয়েদের বিপক্ষে ৪-১ গোলরে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য গোলটি করেছেন ভিনিসিয়ুস

2026-08-27T14:57:35+06:00
2026-08-27T14:57:35+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:৫৭ পিএম 
এমবাপ্পের হ্যাটট্রিকে লা লিগায় রিয়াল সোসিয়েদের বিপক্ষে  ৪-১ গোলরে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।  অন্য গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রিয়াল। ৭ মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকে এমবাপ্পের শট ঠেকিয়ে দেন সোসিয়েদাদের গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। ১১ মিনিটে মিকেল ওয়ারসাবালের শটও ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

৪০ মিনিটে শেষ পর্যন্ত গোলের দেখা পায় রিয়াল। নিজের অর্ধ থেকে বল নিয়ে দুই প্রতিপক্ষকে কাটিয়ে ফেদেরিকো ভালভার্দে বল দেন এমবাপ্পেকে। প্রথম স্পর্শেই মার্কারকে কাটিয়ে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।

তবে প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে সোসিয়েদাদ। ৪৪ মিনিটে ওচিয়েংয়ের শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে গোল করেন লুকা সুসিচ। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। ৬০ মিনিটে ভালভার্দে ও জুড বেলিংহামের সঙ্গে দারুণ সমন্বয়ের পর এমবাপ্পে আবারও গোল করেন। বেলিংহামের সঙ্গে ওয়ান-টু খেলে ডান পায়ে বল নিয়ে দূরের পোস্টের কোণে শট নেন তিনি।

৬৮ মিনিটে ব্যবধান বাড়ায় রিয়াল। বেলিংহাম প্রতিপক্ষের বক্সের কাছে বল ফিরে পেয়ে দারুণভাবে ভিনিসিয়ুস জুনিয়রকে বল বাড়িয়ে দেন। কাছ থেকে বল জালে পাঠিয়ে রিয়ালকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৮০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। বাম প্রান্ত দিয়ে ভিনিসিয়ুস এগিয়ে গিয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের দুই পায়ের মাঝ দিয়ে বল বাড়িয়ে দেন এমবাপ্পের দিকে। এগিয়ে আসা রেমিরোর ওপর দিয়ে বল তুলে দিয়ে জালে পাঠান তিনি।

শেষ দিকে আরও একবার বল জালে পাঠিয়েছিল রিয়াল। ৯০ মিনিটে এসপির শট রেমিরো ঠেকানোর পর ফিরতি বলে গোল করেন ব্রাহিম দিয়াজ। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেয় ভিএআর। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

মোরেলগঞ্জে বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন
কুমিল্লায় পৃথক অভিযানে মাদক ও ডাকাতি মামলাসহ ৭ জন গ্রেপ্তার
ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
নেপালে মৃত্যু বেড়ে ২৭০, হতাহতের তালিকায় নেই বাংলাদেশি কেউ

সর্বাধিক পঠিত 

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গরমে ডাবের বাজারে আগুন, দাম ২২০ টাকা
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
রংপুরে ৪ খুন: প্রশ্নের মুখে পুলিশের বয়ান, তদন্তভার ডিবিতে
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]