দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত এবং প্রোমোটিং জেন্ডার রেসপনসিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড টিভিইটি সিস্টেমস (PROGRESS) প্রকল্পের বাস্তবায়নে ডুয়াল ট্রেনিং সিস্টেম (ডিটিএস) প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে দিনাজপুর শহরের মাতাসাগর এলাকায় টিটিসি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল।
দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মঞ্জুর মোর্শেদ সুমন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টিটিসির প্রশিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন।
এ সময় টিটিসির শিক্ষক, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ