‘গুলশানের চামেলী’ সিনেমায় যুক্ত হলেন বাপ্পারাজ

বিনোদন ডেস্ক

বিনোদন

বিরতির পর নতুন সিনেমায় অভিনয়ে ফিরছেন চিত্রনায়ক বাপ্পারাজ। পরিচালক এমডি ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ

2026-08-29T14:57:12+06:00
2026-08-29T14:57:12+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
‘গুলশানের চামেলী’ সিনেমায় যুক্ত হলেন বাপ্পারাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ২:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
বিরতির পর নতুন সিনেমায় অভিনয়ে ফিরছেন চিত্রনায়ক বাপ্পারাজ। পরিচালক এমডি ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলী’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক এমডি ইকবাল। তবে সিনেমায় বাপ্পারাজের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চাননি তিনি।

এমডি ইকবাল বলেন, ‘এখনই চরিত্রটি নিয়ে বিস্তারিত বলতে চাইছি না। তবে বাপ্পারাজের কাছে গল্প ও চরিত্রটি পছন্দ হয়েছে। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তার মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় আমরাও আনন্দিত।’

চলতি মাসের ২ তারিখ রাজধানীর একটি হোটেলে ‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির যাত্রা শুরু হয়।

সিনেমাটিতে বাপ্পারাজের পাশাপাশি অভিনয় করবেন টালিউডের অভিনেত্রী মধুমিতা সরকার। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে থাকছেন আমিন খান, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, রোজিনাসহ আরও অনেক পরিচিত শিল্পী।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’
বৈশ্বিক খাদ্য উৎপাদন ৬০ লাখ টন কমার পূর্বাভাস
ফারাক্কার সব গেট খুলে দিতে পশ্চিমবঙ্গকে অনুরোধ বিহারের
জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রাণীনগরে ছয় বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]