মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে

2026-08-29T15:17:58+06:00
2026-08-29T15:17:58+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৩:১৭ পিএম 
সংগৃহীত ছবি
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে দরিমাগুরার আল আমিন কমপ্লেক্সের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ শিক্ষা শিবির শনিবার (২৯ আগস্ট) বিকেলে শেষ হয়।

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মো. খায়রুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ মতিন, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মো. মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, কর্মপরিষদের অন্যতম সদস্য আব্দুল গাফফার, মাওলানা মো. কবীর হুসাইনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গাইবান্ধায় বরেণ্য ছড়াকার সাবুর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
বাইকে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, থানায় এসে বললেন ‘আমি নিজেই মদ খেয়েছি’
বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, আজ রাতে খুলতে পারে ১৬ জলকপাট
চাঁদা না দেওয়ার হুমকির পর জুটমিল ম্যানেজারের মৃত্যু, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, কটাক্ষের মুখে রুক্মিণী
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]