ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

দেশবার্তা ডেস্ক

সারাদেশ

রাজধানীতে রিকশা করে যাওয়ার পথে ছিনতাইকারীর টানে নিচে পড়ে মোসা. রনজিনা পারভীন নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি

2026-08-29T13:30:05+06:00
2026-08-29T13:30:05+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:৩০ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীতে রিকশা করে যাওয়ার পথে ছিনতাইকারীর টানে নিচে পড়ে মোসা. রনজিনা পারভীন নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, চোখের চিকিৎসার জন্য শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন রনজিনা পারভীন। শনিবার ভোরে তিনি গাবতলী বাস টার্মিনালে নামেন। সেখান থেকে রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালের দিকে যাচ্ছিলেন। রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা তার হাতব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়।

ছিনতাইকারীর টানে রিকশা থেকে সড়কের ওপর ছিটকে পড়েন ওই শিক্ষিকা। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত শিক্ষিকার পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘মোটরসাইকেল ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘গুলশানের চামেলী’ সিনেমায় যুক্ত হলেন বাপ্পারাজ
দেশে ফিরলেন অপু বিশ্বাস, জানালেন নেপালের দুর্যোগের অভিজ্ঞতা
পাত্রী দেখে ফেরার কয়েক ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রাণীনগরে ছয় বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]