কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল জশনে জুলুস (আনন্দ মিছিল) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯

2026-08-29T13:59:37+06:00
2026-08-29T13:59:37+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
কিশোরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল জশনে জুলুস (আনন্দ মিছিল) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদ ও জেলা সুন্নী সাইবার টিমের যৌথ আয়োজনে এ মিছিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেন।

​শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং সুন্নী আকাইদের পতাকা হাতে নিয়ে মহানবী (সা.)-এর আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। ​পরে কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, তরফিয়া দরবার শরীফের গদিনিশীন পীর সৈয়দ ইয়াছিন, আটরশি দরবার শরীফের জেলার কর্মী প্রধান আনিসুর রহমান, পাটধা দরবারের গদিনিশীন পীর শফিকুল ইসলাম, ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদের সদস্য সচিব তানভীর আহমেদ আলামিন প্রমুখ।

সমাবেশে বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে ব্যক্তিগত ও সামাজিক জীবন পরিচালনা করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘গুলশানের চামেলী’ সিনেমায় যুক্ত হলেন বাপ্পারাজ
দেশে ফিরলেন অপু বিশ্বাস, জানালেন নেপালের দুর্যোগের অভিজ্ঞতা
পাত্রী দেখে ফেরার কয়েক ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রাণীনগরে ছয় বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]