হাসনাত আবদুল্লাহ বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় একটি কনসার্ট ও পরে নৌকাবাইচ বন্ধ করে দেওয়ার ঘটনা নিয়ে জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের

2026-08-29T11:22:27+06:00
2026-08-29T11:22:27+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গান-বাজনা ও নৌকাবাইচ প্রসঙ্গ
হাসনাত আবদুল্লাহ বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:২২ এএম 
সম্প্রতি  ব্রাহ্মণবাড়িয়ায় একটি কনসার্ট ও পরে  নৌকাবাইচ বন্ধ করে দেওয়ার ঘটনা নিয়ে জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে ‘কওমি ছাত্র ঐক্য পরিষদ’। এমনকি বক্তব্যের জন্য হাসনাত ক্ষমা না চাইলে জেলায় এনসিপির কর্মসূচি হতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে কওমি ছাত্র ঐক্য পরিষদের এ বিক্ষোভ মিছিল বের হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই শক্তির ঐক্য চাই, সংঘাত নয়। কিন্তু ইসলাম ও আলেম-উলামাকে অন্যায়ভাবে দোষারোপের পুরোনো সংস্কৃতির সঙ্গে কোনও আপস নয়।

এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাসনাত আব্দুল্লাহ ও এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

অন্যথায় শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

বৃহস্পতিবার কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে মাদ্রাসা শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। তবে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

সরাসরি সাক্ষাৎকারেই ‘পিংক’ বাসের চালক পদে চাকরির সুযোগ
ভেনেজুয়েলার প্রায় ৭ হাজার কোটি ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
পারেদেস-মোলিনাদের শাস্তি শিথিল করল ফিফা
চেলসির গোলবারে এমি মার্তিনেজ
নেপালের বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৬১৬, নিখোঁজ প্রায় ২ হাজার

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রাণীনগরে ছয় বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]