বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালেক মোল্লার ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট আব্দুস সালেক মোল্লার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯

2026-08-29T13:57:35+06:00
2026-08-29T13:57:35+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালেক মোল্লার ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
বীর মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট আব্দুস সালেক মোল্লার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সুলতান আহমেদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না।

সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব আব্দুর রাজ্জাক মুনান, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাতেন, ফজলুল হক সেন্টু, সামশুদ্দোহা মিলন, শমীরকৃষ্ণ দাস বাচ্চু ও আব্দুর মান্নান দরানী।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরু দিদা, বীর মুক্তিযোদ্ধা মো. খালেদ রবি, বীর মুক্তিযোদ্ধা এম. এ. রব্বানী ফিরোজ, মো. মির্জা জহিরুল হকসহ বিভিন্ন উপজেলা থেকে আসা মুক্তিযোদ্ধা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালেক মোল্লার সাহসিক ভূমিকা ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘গুলশানের চামেলী’ সিনেমায় যুক্ত হলেন বাপ্পারাজ
দেশে ফিরলেন অপু বিশ্বাস, জানালেন নেপালের দুর্যোগের অভিজ্ঞতা
পাত্রী দেখে ফেরার কয়েক ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রাণীনগরে ছয় বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জিয়ানগরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]