রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও ইয়োমিকাতার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রবি প্রতিনিধি

সারাদেশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং জাপানের টোকিওভিত্তিক ইয়োমিকাতা জাপানি ভাষা ও পরামর্শ কেন্দ্র (Yomikata Japanese Language & Consultancy Center)-এর মধ্যে

2026-08-28T19:20:29+06:00
2026-08-28T19:20:29+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও ইয়োমিকাতার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:২০ পিএম 
সংগৃহীত ছবি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং জাপানের টোকিওভিত্তিক ইয়োমিকাতা জাপানি ভাষা ও পরামর্শ কেন্দ্র (Yomikata Japanese Language & Consultancy Center)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতারের উদ্যোগে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরের কার্যক্রম সম্পন্ন হয়। বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারে তৃতীয় ভাষা (থার্ড ল্যাঙ্গুয়েজ) প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং জাপানে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

সমঝোতা স্মারকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার। ইয়োমিকাতা জাপানি ভাষা ও পরামর্শ কেন্দ্রের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের কো-ফাউন্ডার মোহাম্মদ মাহমুদুল হাসান (রাজিব)।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাইনুল ইসলাম এবং আইসিটি সেলের প্রোগ্রামার তানিয়া ইয়াসমিন।

সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান জাপানি ভাষা ও সংস্কৃতি শিক্ষা, জাপানে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা, বৃত্তি, গবেষণা ও অ্যাকাডেমিক সুযোগসংক্রান্ত সহযোগিতা, জাপানে ক্যারিয়ার উন্নয়ন ও কর্মসংস্থান, শিক্ষার্থী কাউন্সেলিং ও মেন্টরিং, গবেষণা, উদ্ভাবন ও শিল্প-শিক্ষা প্রতিষ্ঠান (ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া) সহযোগিতা, শিক্ষার্থী-শিক্ষক ও অ্যাকাডেমিক নেটওয়ার্কিং, সেমিনার, কর্মশালা, সম্মেলন ও সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশ-জাপান অ্যাকাডেমিক অংশীদারিত্ব উন্নয়নে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছে। পাশাপাশি উভয় পক্ষের সম্মতিতে অন্যান্য অ্যাকাডেমিক, শিক্ষামূলক, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনারও সুযোগ থাকবে।

সমঝোতা স্মারক অনুযায়ী ইয়োমিকাতা জাপানি ভাষা ও পরামর্শ কেন্দ্র চার মাস মেয়াদি জাপানি ভাষা কোর্স বিনামূল্যে পরিচালনা করবে। কোর্স পরিচালনার জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষক, প্রশিক্ষক বা প্রশিক্ষণ সহায়ক প্রদান করবে। এছাড়া জাপানি ভাষা ও জেএলপিটি (JLPT) প্রস্তুতির জন্য একটি সুসংগঠিত শিক্ষণ ও প্রস্তুতি রোডম্যাপ, জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি, ক্যারিয়ার উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবে।

এ ছাড়া প্রতিষ্ঠানটি সেমিনার, কর্মশালা, কাউন্সেলিং, মেন্টরিং এবং পারস্পরিকভাবে সম্মত অন্যান্য কার্যক্রম আয়োজনে সহযোগিতা করবে। প্রয়োজন অনুযায়ী শিক্ষার্থীদের সংশ্লিষ্ট জাপানি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সুযোগের সঙ্গে নেটওয়ার্কিং ও যোগাযোগ স্থাপনে সহায়তা করবে। মনোনীত লিয়াজোঁ বা সমন্বয়কারীর মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করবে এবং যৌথভাবে কোর্স সমাপ্তির সনদপত্র প্রদান করবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৫৫৪
নেপালের বন্যার খবর চীনরে গণমাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সড়কের ওপর ঝুঁকিপূর্ণ ভবন : আইনি জটিলতায় আটকে নতুন সেতু নির্মাণ
তারেক রহমানের সফরের জন্য কেন এত উদগ্রীব ভারত

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রাণীনগরে ছয় বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]