সরকার ভুল পথে গেলে বিএনপির পাশাপাশি বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে

‎‎লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

‎সরকার সঠিক পথে না থাকলে শুধু সরকার বা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, এর প্রভাব পুরো দেশের ওপর পড়বে

2026-08-28T19:03:00+06:00
2026-08-28T19:03:00+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সরকার ভুল পথে গেলে বিএনপির পাশাপাশি বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে
সারজিস আলম
‎‎লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:০৩ পিএম 
সংগৃহীত ছবি
‎সরকার সঠিক পথে না থাকলে শুধু সরকার বা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, এর প্রভাব পুরো দেশের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
‎শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সফরে লক্ষ্মীপুরে এসে চকবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
‎সারজিস আলম বলেন, সরকারকে লাইনে রাখার জন্য, সরকারের যৌক্তিক সমালোচনা করার জন্য ছায়া মন্ত্রিসভার মতো যেকোনো প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। কারণ দিনশেষে সরকার যদি ঠিক পথে না থাকে, তাহলে শুধু সরকার বা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না; আমরাও ক্ষতিগ্রস্ত হবো, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে।
‎তিনি বলেন, সরকারের ছয় মাসের সময়ে বিভিন্ন ক্ষেত্রে যেসব ব্যর্থতা রয়েছে, এনসিপি সেগুলো জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে।
‎সারজিস আলম আরও বলেন, আমরা মনে করি, বিরোধী দল হিসেবে এনসিপি যে ভূমিকা সংসদে, রাজপথে এবং সব জায়গায় পালন করছে-সরকারকে প্রশ্ন করা, যেকোনো ধরনের ব্যর্থতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা জনগণের সামনে তুলে ধরা এবং বুক চিতিয়ে লড়াই করে যাওয়া—এনসিপি সেই কাজটি করে যাবে, ইনশাআল্লাহ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৫৫৪
নেপালের বন্যার খবর চীনরে গণমাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সড়কের ওপর ঝুঁকিপূর্ণ ভবন : আইনি জটিলতায় আটকে নতুন সেতু নির্মাণ
তারেক রহমানের সফরের জন্য কেন এত উদগ্রীব ভারত

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রাণীনগরে ছয় বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]