আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে গাকৃবিতে প্রশিক্ষণ ও মতবিনিময়

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে ‘গ্রিন ক্যাম্পাস, গ্লোবাল মাইন্ডস: ইন্টারন্যাশনাল স্টুডেন্টস শেপিং দ্য ফিউচার অব

2026-08-28T19:04:51+06:00
2026-08-28T19:04:51+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে গাকৃবিতে প্রশিক্ষণ ও মতবিনিময়
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:০৪ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে ‘গ্রিন ক্যাম্পাস, গ্লোবাল মাইন্ডস: ইন্টারন্যাশনাল স্টুডেন্টস শেপিং দ্য ফিউচার অব জিএইউ’ শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের শুধু বিদেশ থেকে আসা শিক্ষার্থী হিসেবে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক পরিচয় ও ভবিষ্যৎ অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আইকিউএসি সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও নেপাল থেকে আসা বিএস, এমএস ও পিএইচডি পর্যায়ের আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান আলোচকদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া, ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন এবং সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী।

এ ছাড়া পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. মো. মসিউল ইসলাম, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান এবং সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ‘ডিসকভারিং জিএইউ’ শীর্ষক একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অগ্রযাত্রা ও বিভিন্ন অর্জন তুলে ধরা হয়। পরে বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য দেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হান। এরপর আন্তর্জাতিক শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান ‘আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পৃক্ততায় গড়ে উঠছে বৈশ্বিক গাকৃবি’ বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, “আমরা বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ‘গ্লোবাল মাইন্ডস’ গড়ে তুলতে চাই। তবে তার আগে গাকৃবিকে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি ‘গ্লোবাল হাব’ হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এসে নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও মর্যাদার সঙ্গে পড়াশোনা করতে পারবেন এবং একই সঙ্গে নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন।”

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া ‘সবুজ গাকৃবি: শান্ত ও দূষণমুক্ত নির্মল ক্যাম্পাস’ শীর্ষক আলোচনায় বলেন, “গাজীপুর জেলা প্রশাসন এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করে গাজীপুরকে আরও সবুজায়ন, বসবাসযোগ্য এবং সব ধরনের দূষণমুক্ত করতে চাই।”

তিনি সরকার ঘোষিত পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘ভালো কাজের ভালো মানুষ’সহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

পরে অতিথিদের সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা গাকৃবিতে তাঁদের ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা, প্রত্যাশা, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বশীলরা তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং শিক্ষার্থীদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে অতিথিদের গ্রুপ ফটোসেশন ও নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৫৫৪
নেপালের বন্যার খবর চীনরে গণমাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সড়কের ওপর ঝুঁকিপূর্ণ ভবন : আইনি জটিলতায় আটকে নতুন সেতু নির্মাণ
তারেক রহমানের সফরের জন্য কেন এত উদগ্রীব ভারত

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রাণীনগরে ছয় বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]