শত শত পুরুষের সামনে অন্তর্বাস পরে নাচতে হয়েছিল: দিয়া মির্জা

বিনোদন ডেস্ক

বিনোদন

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ থেকে শোবিজে যাত্রা শুরু করে একের পর এক চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেন বলিউড অভিনেত্রী

2026-08-28T19:05:58+06:00
2026-08-28T19:05:58+06:00
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
শত শত পুরুষের সামনে অন্তর্বাস পরে নাচতে হয়েছিল: দিয়া মির্জা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:০৫ পিএম 
অভিনেত্রী দিয়া মির্জা। ছবি: ফেসবুক
সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ থেকে শোবিজে যাত্রা শুরু করে একের পর এক চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। দীর্ঘ ক্যারিয়ারে বৈচিত্র্যময় নানা চরিত্রে কাজ করলেও ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘তুমসা নেহি দেখা’ সিনেমার ‘মুঝে তুমসে মোহাব্বত হ্যায়’ গানটি তাঁকে নতুনভাবে আলোচনায় এনেছিল। ইমরান হাশমির সঙ্গে সেই নাচের দৃশ্য দর্শকদের নজর কাড়লেও ক্যামেরার পেছনের অভিজ্ঞতা ছিল একেবারেই ভিন্ন।

সম্প্রতি বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‘বলিউড বাবল’কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই গানের শুটিংয়ের স্মৃতি প্রকাশ করেছেন দিয়া মির্জা। জানান, সেটে উপস্থিত শত শত পুরুষের সামনে তাঁকে প্রায় নগ্ন হতে হয়েছিল এবং শুধু অন্তর্বাস পরে নাচের দৃশ্যের শুটিং করতে হয়েছিল।

অভিনেত্রী দিয়া মির্জা। ছবি: ফেসবুক

অভিনেত্রী দিয়া মির্জা। ছবি: ফেসবুক


শুরুতে বিষয়টি নিয়ে ভীষণ দ্বিধায় ছিলেন জানিয়ে দিয়া মির্জা বলেন, ‘একজন মেয়ে হিসেবে সম্ভবত এটাই আমার করা সবচেয়ে কঠিন কাজগুলোর অন্যতম। সেটে শত শত পুরুষের সামনে আমাকে শুধু অন্তর্বাস পরে শুট করতে হয়েছিল।’ 

তবে নৃত্যপ্রশিক্ষক বৈভবী মার্চেন্ট এবং সেটের সহযোগিতার কারণে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে কাজটি সম্পন্ন করতে পেরেছিলেন উল্লেখ করে বলেন, ‘সেটে যাঁরা কাজ করছিলেন, প্রত্যেকেই আমাকে খুব নিরাপদ অনুভব করিয়েছিলেন।’

অভিনেত্রী দিয়া মির্জা। ছবি: ফেসবুক

অভিনেত্রী দিয়া মির্জা। ছবি: ফেসবুক


নিজের রক্ষণশীল পটভূমির কথা উল্লেখ করে দিয়া আরও বলেন, ‘আমি হায়দরাবাদের মেয়ে, খুব রক্ষণশীল পরিবেশে বড় হয়েছি। নিজের শরীর নিয়েও তখন খুব একটা আত্মবিশ্বাসী ছিলাম না। কিন্তু ওই ছবিই আমাকে নিজের প্রতি আত্মবিশ্বাসী করে তুলেছিল। “মুঝে তুমসে মহব্বত হ্যায়” গানটি আমাকে সত্যিই অনেক বাঁধন থেকে মুক্ত করেছিল।’

অভিনেত্রী দিয়া মির্জা। ছবি: ফেসবুক

অভিনেত্রী দিয়া মির্জা। ছবি: ফেসবুক


চরিত্রের প্রয়োজনে এই দৃশ্যে অভিনয় করেছিলেন জানিয়ে অভিনেত্রী স্পষ্ট করেন, ‘একজন অভিনেতার জন্য চরিত্রের সত্যিটা এবং সেই চরিত্রের বার্তা বোঝা জরুরি। এটি বোঝার পর ঘরে ৫০০ জন মানুষ থাকুক বা ১০০০ জন, তা আর আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না।’ 

পর্দায় দর্শকদের কাছে দৃশ্যটি গ্ল্যামারাস মনে হলেও দিয়ার কাছে এটি ছিল নিজের সংশয় ভেঙে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক অনন্য অভিজ্ঞতা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ৫৫৪
নেপালের বন্যার খবর চীনরে গণমাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সড়কের ওপর ঝুঁকিপূর্ণ ভবন : আইনি জটিলতায় আটকে নতুন সেতু নির্মাণ
তারেক রহমানের সফরের জন্য কেন এত উদগ্রীব ভারত

সর্বাধিক পঠিত 

ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা
রাণীনগরে ছয় বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক, সহায়তার প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
আজ সর্বোচ্চ লোডশেডিংয়ের পূর্বাভাস
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]