পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তানকে বিক্রি করলেন বাবা

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

এবার আইফোন কিনতে নিজের দেড়বছরের সন্তান বিক্রি করা অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পটুয়াখালীর দশমিনা থানার বেতাগী-সানকিপুর ইউনিয়নের

2026-08-30T17:24:41+06:00
2026-08-30T17:32:19+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তানকে বিক্রি করলেন বাবা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:২৪ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ৫:৩২ পিএম
এবার আইফোন কিনতে নিজের দেড়বছরের  সন্তান বিক্রি করা অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পটুয়াখালীর দশমিনা থানার  বেতাগী-সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের মুন্সিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে এই ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, আইফোন কেনার জন্য শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়।

অভিযোগ ওঠা বাবার নাম মো. মারুফ। তিনি ওই গ্রামের মফিজ মুন্সির ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি। ঘটনার পর তিনি ঢাকায় অবস্থান করছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকালে মারুফ তার মা মাহফুজা বেগমকে ছেলে মুসাকে সাজিয়ে দিতে বলেন। শিশুটিকে নিয়ে কিছুক্ষণ বাইরে ঘুরে আসবেন- এ কথা বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু সময় গড়িয়ে গেলেও শিশুসহ তিনি বাড়িতে ফেরেননি। এতে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তারা বিভিন্ন জায়গায় খোঁজ নিতে শুরু করেন।

পরে মোবাইলে মারুফের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ হয়। পরিবারের দাবি, তখন মারুফ জানান, দশমিনার আলীপুর ইউনিয়নের রোমানাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে তিনি শিশুটিকে লিখিতভাবে দিয়ে দিয়েছেন। এর বিনিময়ে এক লাখ টাকা পেয়েছেন।

পরিবারের অভিযোগ, শিশুটিকে দেওয়ার পর পাওয়া টাকা দিয়ে মারুফ ঢাকায় গিয়ে একটি পুরোনো আইফোন পরিবর্তন করে নতুন আইফোন কেনেন।

শিশুটির দাদি মাহফুজা বেগম বলেন, প্রায় চার বছর আগে মারুফ সাভারে থেকে বৃষ্টি নামের এক তরুণীকে বিয়ে করেন। তাদের ঘরে প্রায় তিন বছর পর মুসার জন্ম হয়। প্রায় এক মাস আগে পারিবারিক বিরোধের জেরে বৃষ্টি বাবার বাড়িতে চলে যান। এরপর মারুফও ঢাকায় চলে যান। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যার আগে তিনি বাড়িতে ফেরেন।

মাহফুজা বেগম বলেন, ‘শনিবার সকালে আমাকে নাতিকে জামাকাপড় পরিয়ে দিতে বলে মারুফ। সে বলেছিল, মুসাকে নিয়ে বাজারে যাবে। পরে অনেক সময় পার হলেও তারা ফিরে আসেনি। খোঁজ নিতে গিয়ে জানতে পারি, নাতিকে অন্যের কাছে দিয়ে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। সেই টাকা দিয়ে আইফোন কিনেছে। আমি আমার নাতিকে ফিরে পেতে চাই।

এদিকে শিশুটিকে নেওয়া ইমরান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মারুফ আগে থেকেই তার কাছে শিশুটিকে দেওয়ার কথা বলে আসছিলেন। তার শ্বশুরের পাঁচ মেয়ে থাকলেও কোনো ছেলেসন্তান নেই। এ কারণে আলোচনার পর শিশুটিকে তার কাছে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে এ ঘটনায় টাকা লেনদেনের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ। 

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ‘বাচ্চার বাবা যার কাছে শিশুটিকে রেখে গেছেন, সেখান থেকে তাকে উদ্ধারের কার্যক্রম চলছে। পাশাপাশি শিশুটির বাবাকে ঢাকা থেকে আনার চেষ্টা করা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘এখানে টাকা-পয়সা লেনদেন হয়েছে কি-না, সেটি এখনো নিশ্চিত নয়। কারণ এই ছোট শিশুটির বাবা-মায়ের মধ্যে ভালো সম্পর্ক নেই।’

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

গরুর মাংস সবুজ হওয়ার রহস্য উন্মোচন
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
১৮ বছর পর আতিফের পূর্ণাঙ্গ অ্যালবাম, সঙ্গী ইয়ুমনা জায়েদি
আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
পঞ্চগড়ে সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]