সিলেটে বিশেষ অভিযান: ১৯১ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট অফিস

সারাদেশ

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত পৃথক অভিযানে গত

2026-08-30T18:11:33+06:00
2026-08-30T18:11:33+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সিলেটে বিশেষ অভিযান: ১৯১ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
গ্রেপ্তার ৩৯
সিলেট অফিস
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:১১ পিএম 
সংগৃহীত ছবি
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৯১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে গ্রেপ্তারকৃত আসামি এবং মেট্রো অধ্যাদেশে গ্রেপ্তারকৃত আসামি রয়েছেন।

অভিযানকালে ১২ পিস ইয়াবা, ৮০ পিস ভারতীয় কম্বল, ২৮ লাখ ৭৯ হাজার ৪০ টাকার ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট, এনার্জি ড্রিংকস ও চকলেট এবং ৮ লাখ ৯১ হাজার ৮৪০ টাকার বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।

এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে মোট ১৯১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৮০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১১১টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপদ সিলেট গড়তে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গরুর মাংস সবুজ হওয়ার রহস্য উন্মোচন
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
১৮ বছর পর আতিফের পূর্ণাঙ্গ অ্যালবাম, সঙ্গী ইয়ুমনা জায়েদি
আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
পঞ্চগড়ে সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]