মাগুরায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরায় প্রকাশ্যে এক পুলিশ সদস্যকে মারধর ও হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রাইভেটকার

2026-08-30T16:56:53+06:00
2026-08-30T16:56:53+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৪:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
মাগুরায় প্রকাশ্যে এক পুলিশ সদস্যকে মারধর ও হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা নয়নকে গ্রেপ্তার করেছে মাগুরা সদর থানা পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য মো. ইমরান হোসেন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশকে হেনস্তার মামলায় নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের বিপরীতে মাইক্রোস্ট্যান্ড এলাকায় গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে পুলিশ সদস্য মো. ইমরান হোসেনকে মারধর করেন জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা নয়ন। মুহূর্তের মধ্যে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। পুলিশ সদস্যদের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

মারধরের শিকার পুলিশ সদস্য মো. ইমরান হোসেন মাগুরা পুলিশ লাইনসে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

গরুর মাংস সবুজ হওয়ার রহস্য উন্মোচন
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
১৮ বছর পর আতিফের পূর্ণাঙ্গ অ্যালবাম, সঙ্গী ইয়ুমনা জায়েদি
আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]