আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস

স্পোর্টস ডেস্ক

খেলা

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভেড়াতে আর্সেনালের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে বার্সেলোনা। দুই ক্লাবের মধ্যকার সমঝোতা অনুযায়ী, ১০

2026-08-30T19:28:53+06:00
2026-08-30T19:28:53+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
১০ মিলিয়ন ইউরো ও শর্তসাপেক্ষ বোনাসে চুক্তি চূড়ান্ত
আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:২৮ পিএম 
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভেড়াতে আর্সেনালের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে বার্সেলোনা। দুই ক্লাবের মধ্যকার সমঝোতা অনুযায়ী, ১০ মিলিয়ন ইউরো মূল ফি এবং বিভিন্ন বোনাসের বিনিময়ে স্প্যানিশ লা লিগার ক্লাবটিতে যোগ দিচ্ছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ফুটবল দলবদলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছেন, গ্যাব্রিয়েল জেসুসকে দলে নিতে চুক্তি সম্পন্ন করেছে বার্সেলোনা। আর্সেনালের ছাড়পত্র নিয়ে ইতিমধ্যেই স্পেনের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। সোমবার সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল অনুষ্ঠিত হবে। মেডিকেল সম্পন্ন হওয়ার পর চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হবে।

কাতালান ক্লাবটি মূলত আক্রমণভাগে একজন দক্ষ খেলোয়াড় খুঁজছিল। প্রধান লক্ষ্য আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে পাওয়ার বিষয়টি জটিল হয়ে ওঠায় জেসুসের দিকে মনোযোগ দেয় বার্সা। আতলেতিকো প্রকাশ্যেই আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি না করার অবস্থান জানায়। 

এরপরই স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ জানায়, ক্রীড়া পরিচালক দেকোর পছন্দের তালিকায় থাকায় ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ানকে বেছে নেয় বার্সেলোনা।

ইংলিশ ক্লাব আর্সেনালে কোচ মিকেল আর্তেতার কৌশলে গুরুত্ব হারাচ্ছিলেন জেসুস। দলটির আক্রমণভাগের কেন্দ্রে আর্তেতার প্রথম পছন্দ কাই হাভার্টজ এবং বিকল্প হিসেবে সুযোগ পাচ্ছেন ভিক্টর ইয়োকেরেস। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির বিপক্ষে কমিউনিটি শিল্ড এবং প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে কভেন্ট্রি সিটির বিরুদ্ধে স্কোয়াডেও রাখা হয়নি জেসুসকে। নিয়মিত খেলার সুযোগ কমে যাওয়ায় তিনিও আর্সেনাল ছাড়তে রাজি হন।

চলতি দলবদল মৌসুমে জেসুসকে পেতে ইতালিয়ান ক্লাব নাপোলিও আগ্রহ দেখিয়েছিল। তবে পালমেইরাসে খেলার সময় থেকেই বার্সেলোনায় যোগ দেওয়ার স্বপ্ন দেখা জেসুস কাতালানদের প্রস্তাবকেই বেছে নেন। ২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সময়ও তাঁর এই ইচ্ছা বলবৎ ছিল।

২০২৭ সাল পর্যন্ত আর্সেনালের সঙ্গে চুক্তি থাকলেও জেসুসের সাম্প্রতিক চোটের বিষয় নিয়ে সতর্ক ছিল বার্সেলোনা। ২০২৫ সালের জানুয়ারিতে বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পেলেও তা থেকে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিনি। 

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটির হয়ে ২৩৬ ম্যাচে ৯৫টি গোল করেন জেসুস। পরবর্তীতে ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত আর্সেনালের জার্সিতে ১২৩ ম্যাচে ৩৩ গোল করেছেন এই ফরোয়ার্ড।

জেসুসকে দলে যুক্ত করলেও হুলিয়ান আলভারেজের প্রতি আগ্রহ এখনো শেষ হয়ে যায়নি বার্সেলোনার। ভবিষ্যতের যেকোনো ট্রান্সফার উইন্ডোতে আলভারেজকে দলে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাবে ক্লাব কর্তৃপক্ষ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গরুর মাংস সবুজ হওয়ার রহস্য উন্মোচন
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
১৮ বছর পর আতিফের পূর্ণাঙ্গ অ্যালবাম, সঙ্গী ইয়ুমনা জায়েদি
আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
পঞ্চগড়ে সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]