মেসির ৪ গোলের ঝড়ে ৫ ম্যাচের জয়খরা কাটাল মিয়ামি

স্পোর্টস ডেস্ক

খেলা

টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার ধাক্কা অবশেষে কাটিয়ে উঠেছে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) দুর্বল মন্ট্রিলকে ৭-১

2026-08-30T19:19:15+06:00
2026-08-30T19:19:15+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
মেসির ৪ গোলের ঝড়ে ৫ ম্যাচের জয়খরা কাটাল মিয়ামি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:১৯ পিএম 
টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার ধাক্কা অবশেষে কাটিয়ে উঠেছে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) দুর্বল মন্ট্রিলকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

আজ রোববার অনুষ্ঠিত ম্যাচে মিয়ামির হয়ে একাই চার গোল করেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা ও অধিনায়ক লিওনেল মেসি। এর আগে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই পরাজয়ের মুখে পড়েছিল দলটি।

ঘরের মাঠে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার নিচের দিকের দল মন্ট্রিলের বিরুদ্ধে জয়ে ফেরার লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে মিয়ামি। ম্যাচের ২০ মিনিটে ব্রাজিলিয়ান তারকা কাসেমিরোর হেডে এগিয়ে যায় তারা। মিয়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবের হয়ে এটিই কাসেমিরোর প্রথম গোল।

তবে ৩৭ মিনিটে বক্সের বাইরে থেকে জার্মান মিডফিল্ডার ফাবিয়ান হারবার্সের নিচু শটে সমতায় ফেরে মন্ট্রিল। সমতায় ফেরার তিন মিনিট পরই ৪০ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক বাঁকানো ফ্রি-কিকে মিয়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মেসি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এর কিছুক্ষণ পর দারুণ এক চিপ পাসে লুইস সুয়ারেসকে দিয়ে দলের চতুর্থ গোলটি করান তিনি। ৮৩ মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের ওপর দিয়ে নিখুঁত চিপে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরোয়ার্ড।

ম্যাচের ৮৯ মিনিটে বদলি হিসেবে নামা তরুণ খেলোয়াড় অ্যালেক্স শ বক্সের বাইরে থেকে নিচু শটে ৬-১ করেন। আর ইনজুরি টাইমের শেষ দিকে ফ্রি-কিক থেকে ম্যাচে নিজের চতুর্থ ও দলের সপ্তম গোলটি তুলে নেন মেসি।

এই বড় জয়ের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছে ইন্টার মিয়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে এখন তারা সাত পয়েন্টে পিছিয়ে রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গরুর মাংস সবুজ হওয়ার রহস্য উন্মোচন
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
১৮ বছর পর আতিফের পূর্ণাঙ্গ অ্যালবাম, সঙ্গী ইয়ুমনা জায়েদি
আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
পঞ্চগড়ে সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]