ভৈরবে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

বিনোদন ডেস্ক

বিনোদন

নাটকের শুটিং শেষ করেশ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে ভৈরবে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা।রোববার (৩০

2026-08-30T14:08:11+06:00
2026-08-30T14:08:18+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
ভৈরবে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ২:০৮ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ২:০৮ পিএম
নাটকের শুটিং শেষ করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে ভৈরবে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। 

রোববার (৩০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই।

তাসনুভা তিশা জানান, শ্রীমঙ্গলে একটি প্রজেক্টের চিত্রধারণ শেষ করে প্রাইভেট কারযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি ও তার টিমের সদস্যরা। পথিমধ্যে ভৈরব ব্রিজ ও টোল প্লাজা পার হওয়ার পর একটি মোড়ে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তাদের বহনকারী গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি নিয়ে চালক দ্রুত স্থান ত্যাগ করে।


তবে ভয়াবহ এই দুর্ঘটনায় বড় ধরনের কোনো শারীরিক ক্ষতি ছাড়াই অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন তিশা ও তার সঙ্গে থাকা সদস্যরা।

দুর্ঘটনার পরপরই তিশাদের বহনকারী গাড়ির চালক একটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে কিছুটা দূরে গিয়ে পিকআপটিকে আটক করতে সক্ষম হন। তবে চালক গাড়িটি রাস্তায় ফেলে চাবি নিয়ে সটকে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি শুরু করে।

ফেসবুক লাইভে দুর্ঘটনার ভীতিকর অভিজ্ঞতার কথা তুলে ধরে তিশা বলেন, ‘ধাক্কাটি অত্যন্ত মারাত্মক ছিল। তবে আল্লাহর অশেষ রহমতে গাড়িতে থাকা আমি, আমার ফটোগ্রাফার ও সহকারীসহ সবাই বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গরুর মাংস সবুজ হওয়ার রহস্য উন্মোচন
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
১৮ বছর পর আতিফের পূর্ণাঙ্গ অ্যালবাম, সঙ্গী ইয়ুমনা জায়েদি
আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
পঞ্চগড়ে সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]