টক্সিকে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমালোচনা, পাশে দাঁড়ালেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক

বিনোদন

দক্ষিণী সিনেমার সুপারস্টার যশ ও বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনীত নতুন চলচ্চিত্র ‘টক্সিক’ মুক্তি ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে।

2026-08-30T18:37:21+06:00
2026-08-30T18:37:21+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
টক্সিকে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সমালোচনা, পাশে দাঁড়ালেন স্বস্তিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:৩৭ পিএম 
দক্ষিণী সিনেমার সুপারস্টার যশ ও বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনীত নতুন চলচ্চিত্র ‘টক্সিক’ মুক্তি ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছে। সিনেমাটির ‘তবাহী’ গানটি প্রকাশের পর থেকেই দুই তারকার একটি ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন কিয়ারা। এই বিতর্ক নিয়ে এবার সরব হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সমালোচকদের কড়া সমালোচনা করে স্বস্তিকা প্রশ্ন তোলেন, কোনো অভিনেত্রী বিয়ের পর কিংবা মা হওয়ার পর কেন পর্দায় ঘনিষ্ঠ বা সাহসী চরিত্রে অভিনয় করতে পারবেন না? 

সিনেমা মুক্তির আগেই কোনো শিল্পী সম্পর্কে নেটিজেনদের ঢালাও মতামত তৈরি করে ফেলাকে অত্যন্ত সমস্যাজনক বলে অভিহিত করেন তিনি।

স্বস্তিকা বলেন, কোনো চরিত্র বা প্রেক্ষাপট না জেনেই কেবল একটি অন্তরঙ্গ দৃশ্য দেখে অভিনয়শিল্পীদের বিচার করা অনুচিত। দর্শক জানেন না সিনেমার দৃশ্যের প্রেক্ষাপট কী, চরিত্রটির গুরুত্ব কতটা কিংবা পরিচালক কীভাবে তা উপস্থাপন করছেন। অথচ কেবল দৃশ্যটি দেখেই সামাজিক মাধ্যমে কটু মন্তব্য করা হচ্ছে।

অভিনেত্রী কিয়ারা আদভানিকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়ে স্বস্তিকা রসিকতার সুরে প্রশ্ন তোলেন, একজন অভিনেত্রী কি শুধুই নির্দিষ্ট ধরনের চরিত্রে অভিনয় করার জন্য দর্শকদের কাছে দায়বদ্ধ? তিনি কি দর্শকদের সঙ্গে এমন কোনো চুক্তি করেছিলেন যে কেবল মাদার তেরেসার মতো চরিত্রেই অভিনয় করবেন?

উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে কন্যা সন্তানের মা হন কিয়ারা আদভানি। এরপরই ‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একশ্রেণির নেটিজেন প্রশ্ন তোলেন- একজন মা কীভাবে এ ধরনের দৃশ্যে অভিনয় করতে পারেন।

নেটিজেনদের এমন যুক্তির তীব্র বিরোধিতা করে স্বস্তিকা জানান, মাতৃত্ব ও যৌনতাকে পরস্পরের বিপরীত হিসেবে দেখার প্রবণতা থেকেই এসব মন্তব্য আসছে। অথচ সন্তান পৃথিবীতে আসে বাবা-মায়ের ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে। 

সমাজ এখনো যৌনতাকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত নয় বলেই এমন বিতর্কের সৃষ্টি হয় বলে মন্তব্য করেন তিনি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

গরুর মাংস সবুজ হওয়ার রহস্য উন্মোচন
নেপালে নতুন করে বন্যার আশঙ্কা, নিহত ৮০০ ছাড়িয়েছে
১৮ বছর পর আতিফের পূর্ণাঙ্গ অ্যালবাম, সঙ্গী ইয়ুমনা জায়েদি
আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
মোরেলগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
‘ডিসক্যালকুলিয়া’ সমস্যায় অভিনেত্রী তারা সুতারিয়া
কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
পঞ্চগড়ে সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]