সোনারগাঁয়ের বড় সরদার বাড়ি রক্ষায় মানববন্ধন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও জাদুঘর) ঐতিহাসিক বড় সরদার বাড়ির যথাযথ সংরক্ষণ, প্রতিষ্ঠানটির অনিয়ম ও দুর্নীতির অভিযোগের

2026-08-31T18:04:51+06:00
2026-08-31T18:04:51+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সোনারগাঁয়ের বড় সরদার বাড়ি রক্ষায় মানববন্ধন
কোক স্টুডিওর শুটিংসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:০৪ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও জাদুঘর) ঐতিহাসিক বড় সরদার বাড়ির যথাযথ সংরক্ষণ, প্রতিষ্ঠানটির অনিয়ম ও দুর্নীতির অভিযোগের স্বাধীন তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর) এর প্রদান ফটকের সামনে সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, শিক্ষক এবং বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং সুজন- সুশাসনের জন্য নাগরিক, সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চিত্রশিল্পী, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সুজন- সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েল, কবি ও সংগঠক রহমান মুজিব, সাংবাদিক গাজী মোবারক, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, সাংবাদিক ও লেখক হাসান মাহমুদ রিপন, লেখক ও সংগঠক রোকেয়া আক্তার বেবী, লেখক ও সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, চিত্রশিল্পী জাহাঙ্গীর আলম ইমন, শাহাদাৎ হোসেন শিপন চৌধুরী, খাদিজা আক্তার, ঊর্মি আক্তার  ও রাসেল আহমেদ প্রমুখ।

মানববন্ধনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, বড় সরদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এমন স্থাপনায় বাণিজ্যিক শুটিংয়ের অনুমতি দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মাত্র ছয় লাখ টাকার বিনিময়ে ঐতিহাসিক স্থাপনা ব্যবহারের অনুমতি দেওয়া হয়ে থাকলে এর জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পরিচালকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপ থাকা উচিত নয়। এজন্য স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানান তিনি। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে শুধু অপসারণ নয়, আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস বলেন, সোনারগাঁও বাংলার ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রায় ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি জাতীয় প্রত্নসম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। অথচ কোক স্টুডিও বাংলা সিজন-৪-এর শুটিংয়ের জন্য স্থাপনাটি ছয় লাখ টাকায় ভাড়া দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, চার দিন ধরে চলা শুটিংয়ে ভারী লাইটিং, জেনারেটর ও বিভিন্ন শুটিং সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। স্থাপনার দেয়ালে গজাল ও রড ব্যবহারের অভিযোগও রয়েছে।

শুটিং শেষে বাড়িটির বিভিন্ন স্থানে দেয়াল ও স্থাপনার অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দৃশ্যমান ক্ষতির পাশাপাশি স্থাপনাটির কাঠামোগত কোনো ক্ষতি হয়েছে কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা প্রয়োজন। তার দাবি, শুটিংয়ের আগে স্থাপত্য বিশেষজ্ঞরা ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের স্থাপনাটির ভেতরে শুটিং না করার পরামর্শ দিয়েছিলেন। এরপরও শুটিং হয়ে থাকলে অনুমতি দেওয়ার প্রক্রিয়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং নির্ধারিত শর্তগুলো তদন্তের আওতায় আনা উচিত। 

তিনি বলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালকের বিরুদ্ধে ওঠা অন্যান্য অনিয়মের অভিযোগও স্বাধীনভাবে তদন্ত করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, সোনারগাঁয়ের বড় সরদার বাড়ি দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তাই এর সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়মের অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার সত্যতা যাচাই করা জরুরি। একই সঙ্গে সম্প্রতি ঐতিহাসিক স্থাপনাটিতে কোক স্টুডিও বাংলার শুটিংয়ের অনুমতি দেওয়ার বিষয়টিও তদন্তের দাবি জানান তারা। 

বক্তারা বড় সরদার বাড়ির ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক ও প্রত্নতাত্ত্বিক মূল্যায়ন, কোক স্টুডিও বাংলার শুটিংয়ের অনুমতি দেওয়ার প্রক্রিয়া তদন্ত এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩
মেঘনা নদীর ২৪১ একর দখল, সত্যতা পেল নদী রক্ষা কমিশন
সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
তরুণীর সঙ্গে মামুনুর রশীদের ভাইরাল ছবির নেপথ্যে যা জানা গেল

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তানকে বিক্রি করলেন বাবা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]