হাম চিকিৎসায় শামসুদ্দিন হাসপাতালে ওষুধ-সরঞ্জাম দিল রেড ক্রিসেন্ট

সিলেট অফিস

সারাদেশ

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাম চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও মেডিকেল সরঞ্জাম হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।সোমবার

2026-08-31T17:44:53+06:00
2026-08-31T17:44:53+06:00
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
হাম চিকিৎসায় শামসুদ্দিন হাসপাতালে ওষুধ-সরঞ্জাম দিল রেড ক্রিসেন্ট
সিলেট অফিস
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:৪৪ পিএম 
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাম চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও মেডিকেল সরঞ্জাম হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সোমবার (৩১ আগস্ট) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন সংস্থাটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নেপালের পরিস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দ্রুত কার্যকর পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চলমান হাম পরিস্থিতি সরকারের নজরে আনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মাহবুব আলম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর মুনির রাশেদ, সিলেটের সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দীন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান, উপ-মহাসচিব মো. এহসান-ই-এলাহী, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার খসরুজ্জামান রনি এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬৩
মেঘনা নদীর ২৪১ একর দখল, সত্যতা পেল নদী রক্ষা কমিশন
সোনারগাঁয়ের যানজট নিরসন সমন্বয়ের তাগিদ হুইপ নিজানের
তরুণীর সঙ্গে মামুনুর রশীদের ভাইরাল ছবির নেপথ্যে যা জানা গেল

সর্বাধিক পঠিত 

কমিশন-বাণিজ্যে জিম্মি রেলের পূর্বাঞ্চল চিফ ইঞ্জিনিয়ার দপ্তর
গ্রামীণ স্বাস্থ্যসেবায় ‘উপশম প্লাস’-এর স্মার্ট টেলিমেডিসিন উদ্যোগ
অনুমোদনের পথে আটটি ডিজিটাল ব্যাংক
কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতিসহ চারজন গ্রেপ্তার
পটুয়াখালীতে আইফোন কিনতে সন্তানকে বিক্রি করলেন বাবা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]